বেকারির দোকানে ঢুকে হাঁসুয়া দিয়ে যুবককে এলোপাথাড়ি কোপ, গ্রেফতার ৭ দুষ্কৃতী

দিন দুপুরে বেকারির দোকানে লুঠ। এক ব্যক্তিকে কোপ দিল দুষ্কৃতীরা। সম্পূর্ণ ভিডিওটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, কর্ণাটকের কোপ্পাল জেলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ঙ্কর কাণ্ড! দিন দুপুরে বেকারির দোকানে লুঠ। এক ব্যক্তিকে কোপ দিল দুষ্কৃতীরা। সম্পূর্ণ ভিডিওটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, কর্ণাটকের কোপ্পাল জেলায়। যেখানে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কোপানোর জন্যে হাঁসুয়া নিয়ে একটি বেকারির দোকানে ঢুকে পড়ে সাতজন দুষ্কৃতী। দোকানপাট ভাঙচুর করার পর দুষ্কৃতীরা ব্যক্তিকে ধারালো ভোজালি দিয়ে নৃশংসভাবে হত্যা করে। সিসিটিভি ফুটেজে নৃশংস হামলার দৃশ্যটি ফুটে উঠেছে। এবং CCTV-র ফুটেজ দেখেই পুলিশ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটির আরও তদন্ত করছে পুলিশ। বিষয়টি সোমবার (২ জুন) পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কিন্তু ঘটনাটি ঘটেছে ৩১ মে রাতে।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে, চেনাপ্পা নারিনাল এক ব্যক্তিকে তাড়া করতে করতে হাঁসুয়া নিয়ে ওই বেকারির দোকানে ঢুকে পড়ে দুষ্কৃতীর দল। এবং ব্যক্তিকে হাতের মুঠোয় পেয়ে তাঁর পিঠে লাগাতার কোপ মারতে থাকেন এক ব্যক্তি। যাতে ওই ব্যক্তি চিৎকার করতে শুরু করেন। পাশাপাশি দোকানে থাকা লোকজন আতঙ্কিত হয়ে স্থবির হয়ে যান। আসলে ওই ব্যক্তি দুষ্কৃতীদের নজর এড়াতে বেকারিতে ঢুকে পড়েছিল। কিন্তু তার পিছু নেন দুষ্কৃতীরা। তিনি নিস্তার পাননি। পিছু নেওয়া দুষ্কৃতীরা প্রথমে ওই ব্যক্তিকে দোকানে ঢুকে মারধর করেন। এরপর কমপক্ষে দুইজন ব্যক্তি তাঁকে হাঁসুয়া দিয়ে আক্রমণ করেন, অন্যদিকে আরেকজন দুষ্কৃতী তাঁকেত কাঠ দিয়ে মাথায় আঘাত করেন। হামলা থেকে নিজেকে বাঁচানোর জন্য এ পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। এবং সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে যে, তাঁর খালি শরীরে একাধিক কোপ মেরেছে দুই দুষ্কৃতী।

ভুক্তভোগী বেকারির দোকান পুরোটা ঘোরার পরেও তাঁর পিছু ছাড়েনি দুষ্কৃতীরা। কয়েক সেকেন্ড পরে, নরিনাল বেকারি থেকে দৌড়ে বেরিয়ে গেলে রাস্তায় ফেলে তাঁকে দুই থেকে তিনজন লোক একাধিকবার ছুরিকাঘাত করে। এরপর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নির্বিকার হয়ে দেখতে থাকেন আশে পাশের লোকজন। কিন্তু কাউকে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্যে ছুটে যেতে দেখা যায়নি। জানা যায়, সম্পত্তিগত বিরোধের জেরে ওই ব্যক্তিকে আক্রমণ করেছিলেন দুষ্কৃতীরা এই ঘটনায় অন্তত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম রবি, প্রদীপ, দুই মঞ্জুনাথ, নাগরাজ, গৌতম এবং প্রমোদ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পুরনো শত্রুতা এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।পরিস্থিতি পর্যালোচনা করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা অপরাধস্থল পরিদর্শন করেছেন। এবং পুলিশ আরও তদন্ত চালাচ্ছেন।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর