কর্নাটকে ‘ঠগ লাইফ’ মুক্তির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ কমল হাসান

এবার কর্ণাটকে 'থাগ লাইফ' মুক্তির দাবিতে হাইকোর্টে দ্বারস্থ হলেন কমল হাসান। ৫ জুন মুক্তি পাচ্ছে কমল হাসানের ছবি 'থাগ লাইফ'।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘তামিল থেকে কন্নড় ভাষার জন্ম’, এই মন্তব্য করে বড়সড় বিপাকে পড়েছেন তামিল সুপারস্টার কমল হাসান। বিতর্ক যেন থামার নাম নেই। এবার কর্নাটকে ‘ঠগ লাইফ’ মুক্তির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন বর্ষীযান অভিনেতা। আগামী ৫ জুন মুক্তি পাচ্ছে কমল হাসানের ছবি ‘ঠগ লাইফ’। ছবিটি পরিচালনা করেছেন কিংবদন্তি পরিচালক মণিরত্নম। একদিকে কমল হাসান, অন্যদিকে মণিরত্নম, তাই দর্শকদের উত্তেজনা দ্বিগুণ। কিন্তু কর্নাটকে মুক্তি পাবে না ছবি। সেই হুঙ্কার দিয়েছেন কন্নড়পন্থী সংগঠনগুলি। সম্প্রতি চেন্নাইতে ‘ঠগ লাইফ’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে কমল হাসান তামিল ভাষার প্রতি তাঁর আবেগ দেখাতে গিয়ে বলে ফেলেছিল যে, ‘তামিল ভাষা থেকেই কন্নড় ভাষার জন্ম’।

এরপরেই অভিনেতার বিরোধিতা করে কন্নড়পন্থী সংগঠনগুলি হুঁশিয়ারি দিয়ে বলেছিল যে, ‘কমল হাসান কন্নড় ভাষার ইতিহাস কী ভুলে গিয়েছেন? তাঁর সাহস হয় কী করে যে, তিনি একটি ভাষাকে ভালবাসা জানাতে গিয়ে আরেকটি ভাষাকে অপমান করবেন? অবিলম্বে তাঁকে কন্নড়বাসীদের কাছে ক্ষমা চাইতে হবে। নয়তো তাঁর ছবি কর্নাটকে মুক্তি পাবে না।’

এই ঘটনায় কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিও সম্মতি প্রকাশ করেছেন। এবার কর্নাটকে ‘ঠগ লাইফ’-এর মুক্তির জন্যে হাইকোর্টের দ্বারস্থ হলেন কমল হাসান। কারণ তিনি বরাবরই বলে এসেছেন যে, তাঁর কথায় ভুল অর্থ বের করা হয়েছে। তামিল ভাষায মতো কন্নড় ভাষাও তিনি ভালোবাসেন। তিনি কোনও ভুল করেননি। বরং তাঁর মতো কোনও রাজনীতিকেরই ভাষার ইতিহাস নিয়ে কথা বলা উচিত নয়। অবশেষে ‘ঠগ লাইফ’-এর মুক্তি এবং প্রদর্শন নিশ্চিত করার জন্য কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হলেন কমল হাসান।

কন্নড়পন্থী সংগঠনগুলির কাছে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এই মন্তব্য রাজ্যে তীব্র বিরোধিতার জন্ম দিয়েছে। তাই আগামী ৫ জুন সিনেমা হলে ঠগ লাইফের মুক্তি পেতে যাতে কোনও অশান্তির না সৃষ্টি হয়, তাই অভিনেতা আইনি হস্তক্ষেপ চেয়েছেন। তার প্রযোজনা সংস্থা রাজ কামাল ফিল্মস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দাখিল করা আবেদনে, কমল হাসান আদালতের কাছে আবেদন করেছেন যে, ছবিটির মুক্তি যাতে বাধা না পায়, তাই কর্ণাটক রাজ্য সরকার, পুলিশ বিভাগ এবং চলচ্চিত্র ব্যবসায়ী সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হোক! এমনকী পর্যাপ্ত নিরাপত্তার জন্য পুলিশ মহাপরিচালক এবং শহর পুলিশ কমিশনারকে দায়িত্ব দেওয়ার অনুরোধ করেছেন সুপারস্টার।

প্রসঙ্গত, কর্নাটক ফিল্ম চেম্বার অফ কমার্স (KFCC) কন্নড়পন্থী বিক্ষোভকারীদের দাবি মেনে নিয়ে রাজ্যে ছবিটির মুক্তি নিষিদ্ধ করার ডাক দিয়েছে এবং কমল হাসানকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়ার পর ৩০ মে কেএফসিসি এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। তবে, কমল হাসান জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি খারিজ করে দিয়ে বলেছেন যে, “আমাকে আগেও হুমকি দেওয়া হয়েছে। যদি আমি ভুল করি, তাহলে আমি ক্ষমা চাইব। যদি না করি, তাহলে আমি করব না। এটাই আমার জীবনধারা, দয়া করে এর সঙ্গে কোনও হস্তক্ষেপ করবেন না।”

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর