বীরপাড়ায় সুপারি বাগানে কাস্টমস অফিসারের পচাগলা দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি : আলিপুরদুয়ারের বীরপাড়া থেকে উদ্ধার কাস্টমস অফিসারের (Customs Officer) দেহ। গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন কাস্টমস অফিসার। বীরপাড়ার (Birpara) সুপারি বাগান থেকে উদ্ধার দেহ। শনিবার থেকে খোঁজ না পেয়ে রবিবার বীরপাড়া থানায় নিখোঁজ এর ডায়েরি করেন পরিবারের সদস্যরা। অবশেষে সুপারিবাগান থেকে উদ্ধার দেহ করেছে পুলিশ।

জানা গিয়েছে, দু’দিন ধরে নিখোঁজ ছিলেন কাস্টমস অফিসার নারায়ণ বর্মন (Narayan Barman) । তিনি শিলিগুড়ির সুকান্তপল্লির বাসিন্দা। বীরপাড়ায় পোস্টিং ছিল তাঁর। অন ডিউটি থাকাকালিন তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি বাড়ির লোক। তারপরেও খোঁজ করে মেলেনি তাঁকে। ফোন বন্ধ থাকায় কোনওভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। কোনও খোঁজ না পেয়ে বাধ্য হয়ে বীরপাড়া থানায় ওই কাস্টমস আধিকারিকের পরিবার ডায়রি করেন। এরপরেই তদন্তে নামে পুলিশ (Police)। সোমবার বীরপাড়ার সুপারি বাগান থেকে পচাগলা দেহ উদ্ধার হয়েছে।

ওই কাস্টমস অফিসারের পকেটেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। একজন মানুষ কর্মরত অবস্থায় কীভাবে নিখোঁজ হয়ে গেলেন, কীভাবেই বা ওই সুপারি বাগানে পৌঁছলেন তাই নিয়েই প্রশ্ন উঠছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারই মৃতদেহটি কোচবিহার মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই জানা যাবে কীভাবে মৃত্যু হয়েছে তাঁর। তাঁর সঙ্গে কাজে যুক্ত ছিলেন যাঁরা, তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

কেন্দ্রের নিষেধাজ্ঞার উপর আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ টেলিগ্রাম

‘অরূপদা আপনার পাড়ার পল্টু…’, মেসির হ্যাটট্রিকের পর বিস্ফোরক পোস্ট শতদ্রুর

পণের দাবিতে গর্ভবতী মহিলার উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ ৪

মুসলিম বৃদ্ধকে দিয়ে ‘জয় শ্রী রাম’ বলালেন বিজেপি নেতা, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

কুড়ুুল দিয়ে বৃদ্ধা মায়ের দেহ দুই টুকরো করল ‘গুণধর’ ছেলে, হাড়হিম ঘটনা কোলাঘাটে

STF-এর হাতে গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল

কাশির সিরাপ পাচারের অভিযোগে মালদহে আটক তৃণমূল নেতা মারুফ শেখ

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?