জটিল অস্ত্রোপচার চলছে দীপিকা কক্করের, ভক্তদের প্রার্থনা করার আর্জি শোয়েবের

আজ থেকেই ২৮ বছর বয়সী দীপিকার এই রোগের দীর্ঘ চিকিৎসা চলবে। আজ সকালে দীপিকার অস্ত্রোপচার হয়েছে। এটি একটি দীর্ঘ অস্ত্রোপচার হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ‘শ্বশুরাল সিমর’ খ্যাত অভিনেত্রী দীপিকা কক্কর। অভিনেতার স্বামী শোয়েব ইব্রাহিম নিজের ইউটিউব হ্যান্ডেলে একটি পোস্ট করে বিষয়টি জানিয়েছিলেন এবং দীপিকার জন্যে প্রার্থনার অনুরোধ করেছিলেন ভক্তদের। আজ আবারও দীপিকার জন্যে ভক্তদের কাছে আর্জি করলেন অভিনেতা। জানালেন লিভার ক্যান্সারের দ্বিতীয় পর্যায়ের অস্ত্রোপচার চলছে দীপিকার। গত মে মাসে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন দীপিকা, তখনই ধরা পড়ে যে তাঁর লিভারের টেনিস বলের মতো একটি টিউমার রয়েছে। এবং তিনি স্টেজ ২ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহেই এই কথা জানান অভিনেত্রী।

গতকাল রাতে একটি ইনস্টাগ্রাম স্টোরিতে শোয়েব জানিয়েছিলেন যে, আজ থেকেই ২৮ বছর বয়সী দীপিকার এই রোগের দীর্ঘ চিকিৎসা চলবে। আজ সকালে দীপিকার অস্ত্রোপচার হয়েছে। এটি একটি দীর্ঘ অস্ত্রোপচার হবে। তার জন্যই ভক্তদের কাছে প্রার্থনা চাইলেন অভিনেতা। গত ১৫ মে তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভ্লগে শোয়েব বলেছিলেন যে, দীপিকার লিভারে “টেনিস বলের আকারের” একটি টিউমার ধরা পড়েছে। টিউমারটি ক্যান্সারযুক্ত কিনা তা পরীক্ষা করার জন্য তার আরও পরীক্ষা করা হবে।

এরপর ২৮ মে, দীপিকা একটি ইনস্টাগ্রাম পোস্টে জানান যে, “আপনারা সকলেই জানেন যে গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল। পেটের উপরের অংশে ব্যথার জন্য আমাকে হাসপাতালে যেতে হয়েছিল। এবং তারপর আমি জানতে পেরেছি যে, আমার লিভারে টেনিস বলের আকারের টিউমার আছে. তারপর জানতে পেরেছি যে, টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট ক্যান্সারের পর্যায়ে চলে গিয়েছে। এটি আমাদের দেখা, অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে কঠিন সময়গুলির মধ্যে একটি!” এরপর তিনি তাঁর দুই বছরের ছেলের সংবেদনশীল আচরণের প্রশংসা করে বলেন, রুহান বুঝতে পেরেছে যে তার মা ভালো নেই। তাই সে দিনে একবার আমার কাছে আসে কিন্তু তখন সে বুঝতে পারে যে মা ভালো নেই। আর ক্যান্সার ধরা পড়ার পরেই আমি আমার ছেলেকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছি।”

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের