গরমে নাজেহাল খুদেরা, ২ জেলায় প্রাইমারি স্কুলের সময় পরিবর্তন

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের ছুটি কাটিয়ে খুলেছে স্কুল। গরম না কমলেও বাধ্য হয়ে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের। কলকাতা থেকে জেলা সর্বত্র প্রবল গরমে পুড়ছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি আগেই ছুঁয়েছিল। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও, দক্ষিণবঙ্গে দেখা নেই তার। ফলে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এই পরিস্থিতিতে বুধবার থেকে পূর্ব মেদিনীপুরে প্রাথমিক স্কুলের সময় পরিবর্তন হতে চলেছে।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরে সকালে হবে প্রাইমারি স্কুলের ক্লাস। মঙ্গলবার জেলা প্রাইমারি বিদ্যালয় সংসদের অফিস থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ২০ জুন পর্যন্ত প্রাইমারি স্কুলগুলির ক্লাস দুপুরের পরিবর্তে হবে সকালে। প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত পড়াশোনা চলবে পূর্ব মেদিনীপুরের প্রাইমারি স্কুলগুলিতে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দুপুর ১১টায় ছুটি হবে। শুধুমাত্র শনিবার বেলা ১১টার বদলে ৯টায় ছুটি হবে স্কুল।

অত্যাধিক গরমের কারণে স্কুলের খুদেদের কথা চিন্তা করে কয়েকটি জেলা প্রাথমিক বিভাগের ক্লাস সকালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাপপ্রবাহের হাত থেকে প্রাইমারির পড়ুয়াদের বাঁচাতে সকালে ক্লাস নেওয়ার কথা ঘোষণা করেছে বাঁকুড়া, পূর্বমেদিনীপুর জেলা প্রাথমিক সংসদ। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে গরমের দাপটে নাজেহাল সাধারণ মানুষ।

শহর কলকাতায় প্রাথমিক বিভাগের পড়াশোনে সকালে হলেও জেলার বেশিরভাগ স্কুলে প্রাথমিক বিভাগের পঠন পাঠন চলে বেলায়। বর্তমানে যে পরিমাণ গরম পড়েছে, তাতে বেলায় ক্লাস করতে খুদেদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে পড়ুয়াদের কথা মাথায় রেখে প্রাথমিক স্কুলগুলিকে সকালে নিয়ে আসার নির্দেশ দিয়েছে জেলার প্রাথমিক সংসদ। এই নির্দেশ ৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত কার্যকর হবে।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো