চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৯

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার মেঘনগর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ একটি ট্রেলার ট্রাক এবং গাড়ির।  সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে দুটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা ৯ জন ঘটনাস্থলেই মারা যান। দু’জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে রাজস্থান থেকে সিমেন্ট বহনকারী একটি ট্রাক একটি মারুতি ইকো ভ্যানের উপর উল্টে যায়। ইকো ভ্যানে সব মিলিয়ে ১১ জন ছিলেন। রাত্রি ৩টে থেকে ৪টের মধ্যে দুর্ঘটনা ঘটে।

গুরতর আহত হয়েছেন দু’জন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহগুলি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা। জানা গিয়েছে বিয়েবাড়ি থেকে ফিরছিল গাড়িটি। আকস্মিক দুর্ঘটনায় আনন্দ পরিণত হয়েছে শোকে । দুর্ঘটনায় নিহতরা সকলেই থান্ডলার কাছে চেনপুরি নামে একটি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

বাবুয়ার পুলিশ সুপার পদ্মবিলোচন শুক্লা জানিয়েছেন, “মেঘনগর তহসিল এলাকার সানজেলি রেল ক্রসিংয়ের কাছে একটি  অস্থায়ী রাস্তা থেকে ট্রাকটি নির্মায়মাণ রেল ওভারব্রিজ পার হচ্ছিল। আচমকা ভারসাম্য হারিয়ে একটি মারুতি ইকো ভ্যানের উপর উল্টে যায়। দুর্ঘটনায় নয় জন নিহত ও একজন আহত হয়েছেন।”

মৃতরা হলেন শিবগড় মহুদার বাসিন্দা মুকেশ (৪০), দেবীগড়ের বাসিন্দা আকলি (৩৫),  শিবগড় মহুদার বাসিন্দা বিনোদ (১৬),  পায়েল (১২), মাদিবাই (৩৮), বিজয় (১৪), কান্ত (১৪), রাগিনী (৯)  শাওলিবাই (৩৫)। এই ভয়াবহ দুর্ঘটনায়, পায়েল ও রামচাঁদ নামে দু’জন গুরুতর আহত হয়েছে। পায়েলকে দাহোদে স্থানান্তরিত করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ