করোনা রোধে জনচেতনা বাড়াতে জোরদার প্রচারে নামছে কলকাতা পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। হুহু করে প্রতিদিনই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবারের করোনা শক্তিশালি না হলেও চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য বিভাগ থেকে কলকাতা পুরসভার(KMC)। করোনা রোধে জনসাধারণকে সচেতন করতে জোরদার প্রচারে নামছে কলকাতা পুরসভা। বুধবার বাঘাযতীন রোডে অবস্থিত বোরো ১১ দফতরে ইন্টার সেক্টর মনেজমেন্টার বৈঠক করলেন ডেপুটি মেয়র(Deputy Mayor) ও মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ(Atin Ghosh)। এদিন বৈঠকে হাজির ছিলেন বোরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, 103,104,110 111,112,113 এবং 114 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকগণ। বৈঠকে বোরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার,আসেসার কালেক্টর সহ কলকাতা পুর সভার স্বাস্থ্য পরামর্শদাতা ডক্টর টি কে মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বর্ষা ঢুকলেই মশাবাহিত রোগ মাথাচাড়া দিতে শুরু করে। ফলে কলকাতা পুরসভা ইতিমধ্যে ডেঙ্গু , ম্যালেরিয়া প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। শহরের 144 টি ওয়ার্ডের ভেক্টর কন্ট্রোল টিম কে নিয়ে ইন্টার সেক্টর ম্যানেজমেন্ট মাধ্যমে ভেক্টর জনিত পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও সতর্কতা অবলম্বন করে কলকাতা পুরসভা সচেতনতা প্রচারে নামছে। ইতিমধ্যে করোনাকে সামনে রেখে বিভিন্ন জায়গায় ব্যানার ,ফেস্টুন লাগিয়ে মানুষকে সচেতন করার কাজ শুরু করা হচ্ছে বলে জানান ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগ অতীন ঘোষ। তিনি জানিয়েছেন, করোনা নিয়ে স্টেট গাইডলাইন তাদের কাছে এসে পৌঁছেছে। সেই মাফিক ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়ে গেছে। তবে মানুষকে সতর্ক হতে হবে। মাস্ক পড়া, ভিড় এড়িয়ে চলা এবং স্যানিটাইজার করা পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তার দাবি ভয়ের কারণ না থাকলে ও সতর্কতা অবলম্বন করতে হবে। তবে এবারের করোনা যেহুতু মারণঘাতী নয়,সেক্ষেত্রে খুব একটা চিন্তার কারণ নেই বলে জানান অতীন ঘোষ। তিনি জানান যে কলকাতা এবং গ্রেটার কলকাতা সহ মেট্রোপলিটান অঞ্চলে করোনা আক্রান্ত সংখ্যা 226 । তার মধ্যে অনুমাণিক কলকাতায় 60% কাছাকাছি করোনা আক্রান্ত দের সংখ্যা হতে পারে বলে জানালন অতীন ঘোষ।

কলকাতা শহরে নয় মাসের একটি শিশুর পর আবারো একটি সাত মাসের শিশু শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। এমনকি তার মায়ের শরীরেও করোনার সমস্ত রকম লক্ষণ রয়েছে। দুজনেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।কলকাতার মানুষের কাছে তার আবেদন সাধারণ মানুষ মাস্ক পড়ুন, ভিড় এড়িয়ে চলুন এবং নিজেকে সানিটাইজ করুন। পরিসংখ্যান তারপরে অনুযায়ী কলকাতার জনসংখ্যা প্রায় ৪৫লক্ষের বেশি তার পরে বাইরে থেকে প্রায় ৬০ লক্ষ মানুষ রোজ যাতায়াত করে।ফলে মানুষ কে কলকাতায় আসা নিয়ন্ত্রণ করা যাবে না। ফলে সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্য দফতরের গাইডলাইন মেনে চলতে হবে বলে জানান ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ। এদিন মূলত বর্ষার প্রবেশের সময় মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা নিয়ে বৈঠক করেন তিনি। সমস্ত সংশ্লিষ্ট কাউন্সিলর থেকে নিয়ে পুর আধিকারিক দের ভেক্টর জনিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাদের সহযোগিতা এবং পরামর্শ নিয়ে বৈঠকে পর্যালোচনা করেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। তার দাবি শহরের প্রতেকটি ওয়ার্ড এবং বোরো থেকে পর্যবেক্ষণ রিপোর্ট নিয়মিত আসছে। এছাড়া তাদের ভেক্টর কন্ট্রোল অভিযান চলছে। পাশাপশি 2024 কে মাথা রেখে ও কাজ চলছে।

অতীন ঘোষের দাবি, গতবারের তুলনায় ম্যালেরিয়া প্রায় 67 % কম এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বিগত বছরের তুলনায় প্রায় সামান্য কাছাকাছি রয়েছে বলে জানান অতীন ঘোষ। তিনি বলেন,মানুষের মধ্যে আগে থেকে অনেক সচেতনতা এসেছে। তবে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুর সভা। যেখনে যেখনে ময়লা আবর্জনার ফেলার জন্য মশাবাহিত রোগ মাথাচাড়া দিচ্ছে,সেখানে কলকাতা পুর সভা নিজেই সাফসাফাই করে তার যে খরচ সেটা সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ির ট্যাক্স বিলের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে। এছাড়া 496 এবং 496A নোটিশ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কেস করে মিউনিসিপাল কোর্টে মামলা দায়ের করা হচ্ছে বলে ও জানান মেয়র পারিষদ স্বাস্থ্য বিভাগ অতীন ঘোষ। এদিন বোরো ১১ দফতরে সমস্ত পদাধিকারী সহ সংশ্লিষ্ট বোরো অন্তর্গত ওয়ার্ড কাউন্সিলর বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে মূলত বর্তমান পরিস্থিতিতে মশাবাহিত রোগ নির্ণয় করা এবং প্রতিরোধ করার লক্ষ্য ছিল।

ঋতব্রতদের হলফনামায় সই করছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির