আলিপুর বডিগার্ডের পুলিশ ব্যারাক থেকে ASI-র ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি: আলিপুর বডিগার্ড লাইনসসের চার নম্বর ব্যারাকে ঝুলন্ত অবস্থায় পুলিশ কর্মীর দেহ উদ্ধার। গত কয়েকদিন থেকে এর খোঁজ পাওয়া যাচ্ছিল না। কি কারনে মৃত্যু খতিয়ে দেখছে ওয়াটগঞ্জ থানা(Wattganj P.S.)। পুলিশ সূত্রে জানা গেছে ,বুধবার দুপুরে আলিপুর বডিগার্ড লাইন এর ভেতরে গামছায় ফাঁস লাগানো অবস্থায় একটি অর্ধ পচন মৃতদেহ দেখা যায়। এটা ছিল আলিপুর বডিগার্ড লাইনসসের চার নম্বর ব্যারাকের পাঁচ তলায়। মৃতদেহ টিম ভিডিওগ্রাফি(Videography) সহ উদ্ধার করা হয়।

ওই মৃত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের নাম সুখলাল মুর্মু। মৃত পুলিশকর্মী কলকাতা পুলিশের তৃতীয় সশস্ত্র ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন। তার বাড়ি পুরুলিয়া জেলার(Purulia District) মানবাজার থানা এলাকার হরিপুরে। ওই পুলিশ অফিসারের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে উল্লেখ ছিল দুর্ঘটনায় তার বাঁ হাত আঘাত পাওয়ার ঘটনায় সে মানসিক ভাবে বিপর্যস্ত ছিল। তার জন্যই সে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ওই পুলিশ কর্মীর পুরুলিয়ার বাড়িতে খবর পাঠানো হয়েছে।এই আত্মহত্যার ঘটনা তদন্ত শুরু করেছে ওয়াটগঞ্জ থানা।

জানা গেছে, ওই পুলিশ অফিসার কত ২৬ মে থেকে নিখোঁজ ছিলেন। গত ২৮ মে ওই পুলিশ অফিসারের নিখোঁজ থাকার ঘটনা জানিয়ে মিসিং ডায়েরি(Missing Diary) করা হয় আলিপুর বডিগার্ড লাইনসসের(Alipur Bodyguard Lines) পক্ষ থেকে। তবে মৃতদেহ উদ্ধার হওয়ার পর দেখা গেছে তাতে পচন ধরে গিয়েছে। অর্থাৎ মৃত্যুটি বেশ কয়েকদিন আগে ঘটেছে। ঘটনা ঘটার প্রায় দশ দিন পর মৃতদেহ দেখতে পেলেন সহকর্মীরা এই ঘটনার পেছনে অন্য কোন রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে ওয়াটগঞ্জ থানা। ওই ব্যারাকে থাকা অন্যান্য সহকর্মীদের বয়ান রেকর্ড করছে পুলিশ। ওই পুলিশ অফিসারের মোবাইলের তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির