মসলন্দপুর থেকে গ্রেফতার দুই মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী

Share:

নিজস্ব প্রতিনিধি,গোবরডাঙা: পুলিশের জালে গ্রেফতার দুই মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতরা হলেন সেলিনা বিবি এবং নাজমা বিবি। দুজনেই বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে,দুই মহিলা গোবরডাঙা থানার মসলন্দপুর(Mashlandapur) এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন ।তখনি পুলিশ দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তারা জানান বাংলাদেশ থেকে চোরাই পথে এসছে এবং কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।গোবরডাঙা থানার(Gobardanga P.S.) পুলিশের পক্ষ থেকে দুজনকে গ্রেফতার করে। ধৃতদের বারাসত আদালতে(Barasat Court) পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে পেশ করে পুলিশ।এদিকে,সীমান্তের গ্রামগুলিতে নিরাপত্তা আরো সুনিশ্চিত করতে বসানো হলো অত্যাধুনিক বাতিস্তম্ভ ।

বাংলাদেশের অস্থির পরিস্থিতি মধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যে সীমান্ত গুলিতে নিরাপত্তা আরও জোরদার করেছে। একাধিক সীমান্তে একদিকে যেমন বাড়ানো হয়েছে বিএসএফের সংখ্যা, অন্যদিকে রাজ্যের তরফে বেড়েছে পুলিশি টহলও। সীমান্তকে সুরক্ষিত করতে রাজ্য ও কেন্দ্রের তৎপরতা রীতিমত জোরদার। সীমান্তের সেই নিরাপত্তাকে আরো ত্বরান্বিত করতে এবার সীমান্তবর্তী এলাকায় বসনো হয় এলইডি বাতিস্তম্ভ।

বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের নিমদাঁড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শাঁকচূড়া, বাগুন্ডি, নিমদাঁড়িয়া, কোদালিয়া, পাতিলা চন্দ্র ও গুলাইচণ্ডী সহ বিস্তীর্ণ ১০ কিলোমিটার এলাকার ১৬টি গ্রামের পাশাপাশি রাজ‍্য সড়ক ২ (টাকি রোড) এ এবার বসলো অত্যাধুনিক এলইডি বাতিস্তম্ভ। বসিরহাটের প্রাক্তন সাংসদ হাজী শেখ নুরুল ইসলামের সাংসদ তহবিল, বসিরহাট দক্ষিণের বিধায়ক তহবিল ও নিমদাঁড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে মোট ৫৪ লক্ষ টাকা ব্যয়ে সীমান্তবর্তী এলাকায় ১৯৫টি বাতিস্তম্ভের সূচনা হল। শাঁকচূড়া বাজারে এই বাতিস্তম্ভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম লিটন, খাদ্য ও সরবরাহের কর্মাধ‍্যক্ষ শাহানুর মন্ডল, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগণা জেলা আরটিএ সদস্য সুরজিৎ মিত্র বাদল ও বিশিষ্ট সমাজসেবী সরোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক জনপ্রতিনিধিরা। জাতীয় নিরাপত্তার পাশাপাশি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তায় পর্যাপ্ত আলোর। সেই দাবি মতো এদিনের এই আলোকস্তম্ভ গুলি সূচনা হওয়ায় যথেষ্টই খুশির স্থানীয় বাসিন্দারা।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট