বেতন নিয়ে বিবাদ, গাড়ির চালককে খুনের চেষ্টা, বলিউড পরিচালকের বিরুদ্ধে FIR দায়ের

গাড়ির চালককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে বিখ্যাত পরিচালক মনীষ গুপ্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গাড়ির চালককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে বিখ্যাত পরিচালক মনীষ গুপ্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যিনি ‘রহস্য’, ‘ওয়ান ফ্রাইডে’, ‘স্টোনম্যান মার্ডারস’, ‘420 IPC’-এর মতো একাধিক ছবি পরিচালনা করেছেন। জানা গিয়েছে, বেতন নিয়ে বচসার কারণে রান্নাঘরের ছুরি দিয়ে চালককে খুনের চেষ্টা করছেন চলচ্চিত্র নির্মাতা মনীশ গুপ্তা। এরপরই পরিচালকের বিরুদ্ধে মুম্বইয়ের ভারসোভা থানায় মামলা দায়ের করেন আহত চালক। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ মে মনীশ গুপ্তা তার ড্রাইভার মোহাম্মদ লস্করকে বরখাস্ত করেছিলেন। কয়েকদিন পরে, তিনি তাঁকে আবারও চাকরিতে নিয়োগ করেন। এই সময়ের মধ্যে দু’জনের মধ্যে চরম বিবাদ হয়। এরপরে ক্ষুব্ধ হয়ে রান্নাঘরের ছুরি দিয়ে ড্রাইভারকে আক্রমণ করেন মণিষ গুপ্তা। অভিযোগ অনুসারে, মোহাম্মদ লস্কর লেখক-পরিচালকের সঙ্গে তিন বছর ধরে কাজ করেছিলেন। এবং পরিচালকের কাছে তিনি বেতন বকেয়া বাবদ ২৩,০০০ টাকা পেতেন। পরিচালক তাঁকে কখনই সময়মতো বেতন দেয়নি। এরপর ৩০ মে, গুপ্তা তার বকেয়া বেতন পরিশোধ না করেই তাঁকে বরখাস্ত করে দিয়েছিলেন। এরপর তিনি তাঁর টাকা ফেরত পেতে, পুনরায় পরিচালকের কাজে যোগ দেন। কিন্তু এখনও তাকে বেতন দেওয়া হয়নি। এর ফলে বৃহস্পতিবার রাতে চলচ্চিত্র নির্মাতার ভারসোভা বাসভবনে উভয়ের মধ্যে মৌখিক তর্কাতর্কি হয়। তখনই গুপ্তা তাকে রান্নাঘরের ছুরি দিয়ে ছুরিকাঘাত করে।

কিন্তু মনীশ গুপ্তার আইনজীবী পুলিশকে জানিয়েছেন যে, পরিচালকের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। বর্তমানে মামলাটির তদন্ত চলছে। বৃহস্পতিবার রাতে মণীশ গুপ্তার সাগর সঞ্জোগ বাসভবনে এই ঘটনা ঘটেছে। চালককে খুনের চেষ্টার অভিযোগে গুপ্তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ১১৮(২), ১১৫(২), এবং ৩৫২ এর অধীনে বিপজ্জনক অস্ত্র দিয়ে স্বেচ্ছায় গুরুতর আঘাত করা, শান্তি ভঙ্গের জন্য ইচ্ছাকৃতভাবে অপমান করা এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে, তাকে এখনও গ্রেফতার করা হয়নি। এদিকে, লস্করের আইনজীবী আলি কাশিফ খান দেশমুখ গুপ্তার অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

মনীশ গুপ্ত কে?

চিত্রনাট্যকার ও পরিচালক মনীশ গুপ্ত দ্য স্টোনম্যান মার্ডারস এবং ৪২০ আইপিসির মতো ছবি পরিচালনা করেছেন। তাঁর শেষ পরিচালনা ছিল ২০২৩ সালের আইনি নাটক, ওয়ান ফ্রাইডে নাইট, যেখানে রবিনা ট্যান্ডন এবং মিলিন্দ সোমান অভিনয় করেছিলেন। তিনি এর আগে রামগোপাল ভার্মার দলে লেখক হিসেবে কাজ করতেন, ডি এবং সরকার-এর মতো ছবির চিত্রনাট্য লিখেছিলেন।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের