শান্তিপুরে জলা জমি থেকে উদ্ধার হল কৃষকের মৃতদেহ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: বাড়ি থেকে ঘাস কাটতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না। জলা জমি থেকে উদ্ধার হল মৃতদেহ। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার(Shantipur P.S.) অন্তর্গত হরিপুর মিদ্দাপাড়া এলাকার। মৃত ব্যক্তির নাম সুকুমার ঘোষ(Sukumar Ghosh), বয়স আনুমানিক সত্তর বছর। জানা যায়, ওই ব্যক্তির দীর্ঘদিন ধরেই ব্রেন টিউমার ছিল। যার কারণে মাঝেমধ্যে শরীর অসুস্থ হয়ে পড়তো।রবিবার বেলা ১১ টা নাগাদ তিনি প্রতিদিনের মতো ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হন। দীর্ঘক্ষণ বাড়ি ফিরে না আসার কারণে স্থানীয় এক কৃষক খোঁজ নিতে গিয়ে জমিতে দেখতে পান জ্ঞানহারা অবস্থায় পড়ে রয়েছেন সুকুমার ঘোষ। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পরিবারের লোকজন।

এলাকাবাসীর সন্দেহ হয় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকা থেকেই শান্তিপুর থানায় খবর পৌঁছালে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। সুকুমার ঘোষের দেহ উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে(Shantipur Hospital) নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে(Ranaghat Hospital) পাঠানো হবে। অন্যদিকে এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।চাষের মাঠে ঘাস কাটতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু কি করে কৃষকের হল তা জানতে পুলিশ তদন্ত করছে। ঘটনাটি ঘিরে নদিয়া জেলার শান্তিপুর হরিপুর(Haripur) এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে দাবি, আনুমানিক সকাল সাড়ে এগারোটা থেকে বারোটা নাগাদ তারা খবর পান ওই কৃষক একটি জলাশয় এর ধারে ঘাস কাটতে কাটতে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। সেখান থেকে তাকে নিয়ে আসা হয় শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে সেখানেই তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ব্যক্তির বাড়ি হরিপুর সেনপাড়া(Senpara ) এলাকায়।

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার