১৫ জুন থেকে আসছে ভাল সময়, সূর্যের গোচরে এই রাশিচক্রের ভাগ্য হবে উজ্জ্বল

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে গ্রহের গোচরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিজ্ঞান সূর্যকে নক্ষত্র হিসেবে ঘোষণা করল জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সূর্য কিন্তু গ্রহ। তাই গ্রহের রাজা সূর্য যখন রাশি পরিবর্তন করে তখন এর প্রভাব প্রতিটি রাশির ওপরেই পড়ে।

চলতি বছরের ১৫ জুন সূর্য বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে। তারপর প্রায় এক মাস সেখানেই অবস্থান করবে। এই গোচরের সময় মিথুন রাশিতে সূর্য, বুধ এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। এর ফলে অনেক রাশির উপরে প্রভাব পড়বে। আসুন জেনে নিই সূর্যের এই গোচরে কোন কোন রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন।

তুলা রাশি

এই গোচরের ফলে তুলা রাশির জাতক জাতিকারা বিশেষ সুবিধা লাভ করবেন। নতুন ব্যবসা শুরু করার ইঙ্গিত রয়েছে। আয়ের নতুন উৎস খুলবে। মানসিক ও শারীরিক চাপ থেকে নিষ্কৃতি পাবেন। বৈবাহিক জীবনের সুখ-সমৃদ্ধি বজায় থাকবে।  স্বাস্থ্য ভাল থাকবে এবং সামাজিক কর্মকাণ্ড অংশগ্রহণ করবেন।

ধনু রাশি

ধনু রাশি জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সূর্যের এই গোচর তাদের জন্য সাফল্যের ইঙ্গিতবাদী।  ব্যবসায় এবং কেরিয়ারে অগ্রগতির সম্ভাবনা প্রবল। সন্তানদের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ মনোরম থাকবে। সহকর্মী এবং উর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে, পুরনো কোনও সমস্যা থাকলে তা এবার মিটে যাবে।

কুম্ভ রাশি

সূর্যের গোচর কুম্ভ রাশি জাতক-জাতিকাদের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। ভাগ্য আপনার সহায় হবে, মুলতুবি থাকা কাজ শেষ হবে। কর্মজীবনে অগ্রগতির লক্ষণ, পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা। বিবাহিত জীবন আনন্দময় হবে। পুরনো বিরোধের মীমাংসা হবে। তবে স্বাস্থ্যের ব্যাপারে কিছু সতর্কতা প্রয়োজন।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়