দিঘায় জগন্নাথদেবের পুজোর জন্য বাড়ির গাছের আম-কাঁঠাল পাঠালেন মমতা

আজ থেকে জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব শুরু হল দিঘায়। যা আগত রথযাত্রা উৎসবের এক আধ্যাত্মিক শুভ সূচনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হল দিঘার জগন্নাথদেবের স্নান যাত্রা। দেবতার পুজোর জন্যে বাড়ির আম-কাঁঠাল পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে দেখতে বছর ঘুরতে চলল। আগামী ২৭ জুন রথযাত্রা। যেটি হিন্দুদের অন্যতম পবিত্র উৎসব। এই উপলক্ষে সেজে উঠছে পুরী, দীঘা জগন্নাথ ধাম। তবে এ বছর রথযাত্রা নিয়ে বাঙালিদের একটু বেশিই আনন্দ। কারণ এতদিন বাঙালিদের কাছ হোক বা গোটা দেশের কাছে হোক, রথযাত্রা মানেই শুধুই পুরী জগন্নাথধামের উদ্দেশ্যে যাত্রা। কিন্তু সময় সুযোগের অভাবে রথযাত্রার দিন পুরীতে যেতে পারেন, এমন বাঙালির সংখ্যা হাতেগোনা। তবে এবার আর চিন্তা নেই। হাত বাড়ালেই এখন জগন্নাথধাম। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত এপ্রিলে পূর্ব মেদিনীপুরের দিঘায় জগন্নাথধাম উদ্বোধন হয়েছে।

কয়েক বছরের প্রতীক্ষার পর বাঙালির এখন হাতের মুঠোয় জগন্নাথধাম। যেন অসাধ্যকে সাধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর জগন্নাথের প্রধান উৎসব মানেই রথযাত্রা। ইতিমধ্যেই দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ থেকে জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব শুরু হল দিঘায়। যা আগত রথযাত্রা উৎসবের এক আধ্যাত্মিক শুভ সূচনা। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবী মন্দিরের গর্ভগৃহ থেকে একে একে বাহিরে আসবেন। মন্দিরের দক্ষিণ পাশে এক বিশেষ স্নান বেদি নির্মাণ করা হয়েছে, সেখানেই দেবতা দের মহা স্নান সম্পন্ন হবে। জানা গিয়েছে, দেবতাদের স্নান করানো হবে ১০৮টি তীর্থের জল, পঞ্চামৃত, বিভিন্ন ফলের রস এবং অন্যান্য পবিত্র দ্রব্য দিয়ে।

স্নানবিধির পর ভোগ নিবেদন করা হবে। হৃদয়স্পর্শী উদ্যোগ নিয়ে, মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কলকাতার বাসভবনের গাছের আম ও কাঁঠাল দেবতাদের পুজোর জন্যে পাঠিয়েছেন। এগুলি আজ (১১ জুন) দুপুরে ছাপ্পান্ন ভোগে দেবতাদের জন্য নিবেদন করা হবে। আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ভক্তরা গজ-বেশে বিভূষিত শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর বিশেষ দর্শন করতে পারবেন। আগামীকাল থেকে, স্নান যাত্রার পরবর্তী জ্বরের কারণে, দেবতারা বিশ্রামে থাকবেন এবং দর্শনের জন্য উপলব্ধ থাকবেন না। তবে দর্শকদের জন্যে মন্দির খোলা থাকবে। তাঁরা শুধুমাত্র শ্রীশ্রী রাধা মদনমোহন জী দর্শন পাবেন। দেবতারা ২৬ জুন রথযাত্রার একদিন আগে পুনরায় দর্শন দেবেন।

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার