ছেলে-মেয়ে-স্ত্রীকে নিয়ে এখনও ভাড়া বাড়িতে শাহরুখ, কবে মন্নতে ফিরবে খান পরিবার?

গৌরী পেশায় একজন সেলিব্রিটি ইন্টেরিয়র ডিজাইনার। আর তিনি নিজেই মন্নতের ভেতরের কাজ ডিজাইন করেছেন। মন্নতের পুনর্নিমানেও তিনিই ইন্টেরিয়র কাজ করছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলে-মেয়েকে নিয়ে মন্নত ছেড়েছেন শাহরুখ খান। যার আশেপাশে সর্বদা ভক্তদের ভিড় লেগেই থাকত। শুধুমাত্র একটিবার নায়ককে দেখার জন্যে। প্রতি বছর অভিনেতার জন্মদিনের সময় মন্নত হয়ে উঠত যেন মিলন মেলা। ভক্তদের কোলাহলে ঘাম ছুটত পুলিশের। কিন্তু ‘মন্নত’ ছেড়ে যাওয়ার পর মুম্বইয়ের ওই অঞ্চল টাই যেন নিস্তেজ হয়ে পড়েছে। যাই হোক, বর্তমানে মন্নতের পুননির্মাণ হচ্ছে। এবং শাহরুখ তাঁর মেয়ে সুহানা খান, আরিয়ান খান, আবরাম খান এবং গৌরী খানকে নিয়ে পালি হিলের সমুদ্রমুখী একটি বাড়িতে উঠেছেন। মুম্বইয়ের পর্যটকদের কাছেও মন্নত একটি দর্শনীয় স্থান। তাই ২ বছরের আগে মন্নতের কাজ শেষ হবে না। এখন আবার শোনা যাচ্ছে, গৌরী ও শাহরুখ তাঁদের কর্মীদের জন্যে ২৪ লাখ টাকার একটি বাড়ি ভাড়া নিয়েছেন। তবে বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের কাছে গৌরী মন্নতের সংস্কারের বিষয়ে একটি আপডেট দিয়েছেন। গৌরী পেশায় একজন সেলিব্রিটি ইন্টেরিয়র ডিজাইনার। আর তিনি নিজেই মন্নতের ভেতরের কাজ ডিজাইন করেছেন। মন্নতের পুনর্নিমানেও তিনিই ইন্টেরিয়র কাজ করছেন। এদিকে মন্নতের ভিতরে গৌরী খান নিজের একটি স্টুডিও রাখবেন। যেটি খুবই বড়। এছাড়াও তিনি দিল্লিতেও তাঁর সংস্থার একটি স্টুডিও খুলবেন।

যদি দিল্লির কোনও বাসিন্দা গৌরীকে দিয়ে তাঁদের বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করতে চান, তাহলে আগে থেকে একটি Appointment করতে হবে। এদিকে শাহরুখ খান ব্যস্ত থাকায় গৌরী নিজেই মন্নতের সংস্কারের কাজ দেখাশোনা করছেন। সম্প্রতি সাক্ষাৎকারে মন্নতের সংস্কার নিয়ে গৌরী খান বলেন, এখন অনেক সময় আমাদের বাড়ির কাজ চলবে। তবে আমাদের সংস্কার করা বাড়িটির কাজ এক বছরে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। তারপর আমরা সেখানে বসবাস করতে পারব। আপনাদের জানিয়ে রাখি, শাহরুখ খান তাঁর পরিবারের জন্যে পালি হিলে দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। এগুলো প্রযোজক বাসু ভাগনানির।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের