হানিমুনে বন্ধুর কাছে স্ত্রীকে বিক্রির চেষ্টা, সঞ্জয়কে বিয়ের পর নরক হয়ে উঠেছিল করিশ্মার জীবন….

স্বামীর দ্বারা একাধিকবার মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন করিশ্মা। তাই সংসার জীবন নিয়ে মর্মান্তিক অভিজ্ঞতা মনে গেঁথে যায় করিশ্মার।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুক্তরাজ্যে বন্ধুদের সঙ্গে পোলো খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ব্যবসায়ী ওরফে অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে পোলো খেলার সময় তাঁর মুখে মৌমাছি ঢুকে যায় এবং গলায় আটকে যায়। তখনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয় কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তাঁর মর্মান্তিক মৃত্যু মেনেই নিতে পারছেন না তাঁর পরিবার। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী ও তিন সন্তান রেখে গিয়েছেন। ২০০৩ সালে করিশ্মা কাপুরের সঙ্গে বিয়ে হয় সঞ্জয় কাপুরের। এবং স্বামীর নির্যাতনের কারণে ডিভোর্সের সিদ্ধান্ত নেন অভিনেত্রী। এবং দুই সন্তানের জন্মের পর ২০১৬ সালে সঞ্জয়ের সঙ্গে করিশ্মার ডিভোর্স চূড়ান্ত হয়। এরপর থেকে ছেলে মেয়েকে একাই মানুষ করছেন করিশ্মা। যদিও সঞ্জয় কাপুর খোরপোশ বাবদ কয়েক কোটি টাকা দিয়েছেন অভিনেত্রীকে। তবে করিশ্মা কাপুর আর বিয়ে না করলেও সঞ্জয় ডিজাইনার প্রিয়া সচদেবকে তৃতীয় বিয়ের।

সেই ঘরে ব্যবসায়ীর একটি ছেলেও আছে। কিন্তু সঞ্জয়ের সঙ্গে করিশ্মার সংসার প্রথম থেকেই ভাল ছিল না। স্বামীর দ্বারা একাধিকবার মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন করিশ্মা। তাই সংসার জীবন নিয়ে মর্মান্তিক অভিজ্ঞতা মনে গেঁথে যায় করিশ্মার। অভিনেত্রী সঞ্জয়ের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ এনেছিলেন। বিবাহবিচ্ছেদের আবেদনে, করিশ্মার সবচাইতে মর্মস্পর্শী দাবি ছিল, মধুচন্দ্রিমার সময় সঞ্জয় করিশ্মাকে তাঁর বন্ধুদের সঙ্গে ঘুমাতে বাধ্য করেছিলেন। সঞ্জয় তাঁকে তাঁর এক বন্ধুর কাছে “নিলাম” করার চেষ্টা করেছিলেন। তিনি অস্বীকৃতি জানালে সঞ্জয় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন। করিশ্মা ডিভোর্সের আবেদনে আরও দাবি করেছিলেন যে, প্রথম গর্ভাবস্থায় সঞ্জয়ের মা তাঁকে একটি পোশাক উপহার দিয়েছিলেন। কিন্তু অভিনেত্রী পোশাকটি পরতে পারেননি, তখন সঞ্জয়ের মা করিশ্মাকে চড় মারতে বলেছিলেন।

অবশেষে ২০১৬ সালে মেয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর, রণধীর কাপুর সঞ্জয়ের নিন্দা করেছিলেন এবং তাকে “তৃতীয় শ্রেণীর মানুষ” বলে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন, “সবাই আমাদের যোগ্যতা জানে। আমরা কাপুর পরিবার। আমাদের কাউকে টাকার পিছনে ছুটতে হয় না। আমরা কেবল অর্থের আশীর্বাদ পেয়েছি, আমাদের প্রতিভা আমাদের বাকি জীবন ধরে সাহায্য করতে পারে। সঞ্জয় একজন তৃতীয় শ্রেণীর মানুষ।” করিশ্মার আগে, সঞ্জয় ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ গিয়েছিলেন। তবে সঞ্জয় কাপুরের মৃত্যুর পর করিশ্মা বা সঞ্জয়ের পরিবার কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এদিকে, তার মৃত্যুর খবর প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই করিনা কাপুর খান, সইফ আলি খান, মালাইকা অরোরা এবং অন্যান্যরা মুম্বইতে করিশ্মা এবং তার বাচ্চাদের পাশে ছুটে যান।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay