মারণরোগ থেকে মুক্ত, হাসপাতালে ১১ দিন যুদ্ধের পর বাড়ি ফিরলেন দীপিকা

টানা ১১ দিন মারণরোগের সঙ্গে লড়াইয়ের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেত্রী দীপিকা কক্কর। গত মাসেই অভিনেত্রী তাঁর স্বামীর ব্লগের মাধ্যমে জানিয়েছিলেন যে, তাঁর লিভারে একটি টেনিস বলের আকারে টিউমার ধরা পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ১১ দিন মারণরোগের সঙ্গে লড়াইয়ের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেত্রী দীপিকা কক্কর। গত মাসেই অভিনেত্রী তাঁর স্বামীর ব্লগের মাধ্যমে জানিয়েছিলেন যে, তাঁর লিভারে একটি টেনিস বলের আকারে টিউমার ধরা পড়েছে। পেটের ব্যাথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি। পরীক্ষা করাতেই এই রোগ ধরা পড়ে তাঁর। এর কয়েকদিন পরে অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম জানান যে, অভিনেত্রীর স্টেজ ২ লিভার ক্যান্সার ধরা পড়েছে, ওই টিউমার লিভারের আকার নিয়েছে। এই সমস্যা থেকে রেহাই পেতে দিন কয়েক আগেই হাসপাতালে ভর্তি হন ‘শশুরাল সিমর কা’-খ্যাত নায়িকা। যেখানে তাঁর লিভারে ম্যালিগন্যান্ট টিউমারের জন্য ১৪ ঘন্টা দীর্ঘ অস্ত্রোপচার করা হয়েছিল। অবশেষে তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। এবং তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ছেলে এবং পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হয়েছেন। অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম তাঁর ইউটিউব ভ্লগের মাধ্যমে আপডেটটি শেয়ার করেছেন। আবেগঘন ভিডিওতে শোয়েব দীপিকা ইব্রাহিমের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার প্রায় দুই সপ্তাহ পর ছেলের সঙ্গে দেখা করার হৃদয়গ্রাহী মুহূর্তটি তুলে ধরেছেন। অভিনেতা ভক্তদের তাঁদের অটল সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

তিনি দীর্ঘ কয়েকদিনের লড়াইয়ের কথা তুলে ধরে বলেন, “১১ দিন পর দীপিকাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি চেকআপে আছেন এখনও। গত কয়েকদিন আমার এবং আমার পরিবারের মধ্য দিয়ে অনেক কঠিন সময় গিয়েছে, কিন্তু সকলের প্রার্থনা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।” এরপর দীপিকা, আবেগপ্রবণ হয়ে ব্যক্তিগতভাবে চিকিৎসক দলকে ধন্যবাদ জানিয়েছেন এবং হাসপাতালে থাকাকালীন তার দেখাশোনা করা নার্সদের আলিঙ্গন করেছেন। ভিডিওতে, অভিনেত্রী সংক্ষিপ্তভাবে বলেছেন যে,
“তোমরা অনেকেই আমার জন্য প্রার্থনা করেছো। আমার জন্যে জীবনের এই দুই মিনিট সময় ব্যয় করেছো, এটা আমার কাছে অনেক অর্থবহ।” এরপর শোয়েব ভিডিওতে দীপিকার ঘাড়ে দৃশ্যমান আইভি লাইন নিয়েও ভক্তদের উদ্বেগের কথাও তুলে ধরেছেন। জানিয়েছেন, “আপনারা অনেকেই দীপিকার ঘাড়ে সূঁচ লাগানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, এটি আসলে আইভি। সাধারণত, চিকিৎসকেররা এটি আপনার হাতে লাগান কিন্তু অস্ত্রোপচারের সময়, তারা এটি ঘাড়ে ঢুকিয়ে দেন। আইসিইউ থেকে বের হওয়ার পর, চিকিৎসকেরা অভিনেত্রীকে এটি রাখার পরামর্শ দিয়েছিলেন কারণ তার হাত ফুলে গিয়েছিল এবং তার ক্ষতি হতে পারত।”

 

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের