পাঁশকুড়ার তারাপীঠ মন্দিরে পুজো দিতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু কলকাতার বাসিন্দার

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চকগোপাল এলাকায় তারা মন্দির দ্বিতীয় তারাপীঠ মন্দির নামে পরিচিত। নিত্যদিন ভক্তরা সে মন্দিরে পূজা দিতে আসেন, বিভিন্ন জায়গা থেকে বহু মানুষজন আসেন এই দ্বিতীয় তারাপীঠ মন্দির(Tarapith Temple) দর্শন করতে এবং তারা মায়ের কাছে পূজা দিতে। মন্দির সূত্রে জানা যায়, শনিবার কলকাতা থেকে একটি পরিবারের বাবা-মা এবং ছেলে তিনজনে পুজো দিতে এসেছিলেন এই তারা মন্দিরে। প্রথম থেকেই তাঁরা এই মন্দিরে দীর্ঘ সময় কাটানোর পর বাবা ও ছেলে মন্দিরের পাশে থাকা একটি পুকুরে(Pond) স্নান করতে নামেন।

ঠিক তখনই পা পিছলে পুকুরে তলিয়ে যায় কলকাতা থেকে আগত বছর ৩০ এর ওই যুবক। তখনই তাঁর বাবা চিৎকার করলে স্থানীয় মন্দির কর্তৃপক্ষরা ছুটে আসেন। ততক্ষণে ছেলেটি জলের তলায় তলিয়ে যায় ।কিন্তু মন্দির কর্তৃপক্ষ দ্রুততার সহিত জলে ঝাঁপিয়ে কোনরকম তাঁকে জলের তলা থেকে উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে(Paskura Hospital) পাঠায়। যদিও পরে শোনা যায় ছেলেটি হাসপাতালে মারা গিয়েছেন। যদিও এখনো পর্যন্ত পরিবারের কারো নাম পরিচয় জানা যায়নি এবং তার পরিবারের তরফ থেকে পাঁশকুড়া থানায় কোন প্রকার লিখিত অভিযোগ দায়ের করেন নি।

তবে মন্দির কর্তৃপক্ষের দাবি ছেলেটি অসুস্থ ছিল প্রথম থেকে এবং হয়তো মৃগী ধরনের কোন প্রকার রোগে আক্রান্ত ছিল। যার ফলে এমন দুর্ঘটনা। যদিও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্দির কর্তৃপক্ষ। জানা গেছে, পুলিশ ঘটনার তদন্ত করবে। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠাচ্ছে।

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার