পরবর্তী প্রধানমন্ত্রী তারেক, রাষ্ট্রপতি ইউনূস, লন্ডন বৈঠকে চুক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০০১ সালের নির্বাচনের কায়দাতেই আগামী নির্বাচনেও খালেদা জিয়ার দলকে ক্ষমতায় বসানো হবে। প্রধানমন্ত্রী পদে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান। আর ক্ষমতা দখলে সাহায্য করার বিনিময়ে পরবর্তী রাষ্ট্রপতি পদে বসবেন মোল্লা মুহাম্মদ ইউনূস। লন্ডনে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তারেক ও ইউনূসের বৈঠকে হাজির বিএনপির এক নেতা এ খবর জানিয়েছেন।

ওই নেতার কথা অনুযায়ী, লন্ডনের ডরচেস্টার হোটেলের বৈঠকে তারেককে তিন প্রস্তাব দিয়েছেন ইউনূস। প্রথম প্রস্তাব, আমেরিকা ও জাতিসঙ্ঘকে খুশি করতে রাখাইন আর্মিকে অস্ত্র সরবরাহের জন্য নিরাপদ করিডর গড়ে তোলা ও চট্টগ্রাম বন্দর সৌদি সংস্থার কাছে বিক্রি নিয়ে কোনও আপত্তি জানানো যাবে না। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামানকে হটানোর সিদ্ধান্তকে সমর্থন জানাতে হবে। তৃতীয়ত, বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার বিনিময়ে পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে তাঁকে সমর্থন জানাতে হবে।

কিভাবে বিএনপিকে ক্ষমতায় ফেরাতে তদারকি সরকার ভূমিকা রাখবে, তা জানতে চেয়েছিলেন খালেদা জিয়ার পুত্র। তখন বৈঠকে হাজির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ‘২০০১ সালে ত‍ৎকালীন তদারকি সরকার যেভাবে বিএনপিকে ক্ষমতায় ফেরাতে ভূমিকা নিয়েছিল, সেই রণকৌশল নেওয়া হবে। জাতীয় নাগরিক পার্টি (এ্নসিপি) ও জামায়াত ইসলামীর নেতা ও প্রার্থীদের নানাভাবে হেনস্থা করে নির্বাচনী ময়দান থেকে সরানো হবে। আর তার জন্য সেনাপ্রধান হিসাবে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে বসানো জরুরি। ২০০১ সালে সেনাবাহিনীকে ব্যবহার করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল, এবারেও সেই পথ অনুসরণ করা হবে।’

বিএনপির ওই নেতা আরও জানিয়েছেন, তদারকি সরকারের কাজকর্ম নিয়ে যাতে তাঁর দলে নেতারা সমলোচনা না করেন কিংবা প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন, তা নিশ্চিত করার জন্য তারেককে অনুরোধ জানান ইউনূস। তার প্রেক্ষিতে খালেদা-পুত্র আশ্বাস দেন, ‘এখন থেকে বিএনপির কোনও নেতা বা মুখপাত্র তদারকি সরকারের বিরুদ্ধে টুঁ শব্দটি করবেন না।’ সেই সঙ্গে শেখ হাসিনার জমানায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্দে যে মামলা দাযের করা হয়েছিল, তা তিন মাসের মধ্যে সম্পুর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারেক।

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের