গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকার উপর সৃষ্টি হচ্ছে নিম্নচাপ, শক্তিবৃদ্ধির আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। মঙ্গলবার সকালেও চলছে বৃষ্টি। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় অতিভারী বৃষ্টির পূবর্বাভাস রয়েছে। সেখানে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকার উপর সৃষ্টি হচ্ছে নিম্নচাপ। আর এর জেরেই বৃষ্টিপাত হওয়ার কথা জানানো হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী সাতদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে। বুধবার অতিভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও এই দু’দিন ভারী বৃষ্টি হতে পারে। বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃহস্পতি ও শুক্রবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি বছরে সময়ের আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। কিন্তু দক্ষিণবঙ্গে সময়  পেরিয়ে গেলেও আসেনি বর্ষা। তার কারণ উত্তরবঙ্গে থমকে ছিল মৌসুমী বায়ু। অবশেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অনুকূল পরিস্থিতির সৃষ্টি করেছে। তাই দক্ষিণবঙ্গেও শুরু হয়েছে বৃষ্টি। গত বছরও সময়ের অনেক পরে দক্ষিণবঙ্গে এসেছে বর্ষা। এবারও তাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বিগত কয়েকদিন প্রবল গরমে নাজেহাল হয়েছে দক্ষিণবঙ্গবাসী। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থেকেছে রাত পর্যন্ত। মাঝে মধ্যে বৃষ্টির ছিটে হলেও গরম আরও বাড়িয়ে দিয়েছে। ফলে প্রবল গরমে কষ্ট পেয়েছে সাধারণ মানুষ। মঙ্গলবার সকালে সেই পরিস্থিতির বদল হয়েছে। ঘুম ভাঙতেই বৃষ্টি দেখেছে কলকাতাবাসী। এই বৃষ্টিতে অল্প হলেও নেমেছে পারদ।

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র