রাজ কাপুরের ‘ববি’-তে নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন বলি অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ‘হাম তুম এক কামড়ে মে বন্ধ হো, অউর চাবি খো যায়ে’- যুগের পর যুগ পেরিয়েও প্রেমিক প্রেমিকা সামান্য চটুল হতে চাইলে ববি সিনেমার এই গানের ব্যবহার করে। এই সিনেমায় কার্যত ঝড় তুলেছিলেন সদ্য যুবক ঋষি কপূর এবং কিশোরী ডিম্পল কাপাডিয়া। ১৯৭৩ সালে যেখানে সিনেমায় সামান্য চুম্বন দৃশ্য দেখাতে গেলেও পরিচালক প্রযোজকদের বারবার ভাবতে হত সেখানে ববি  সিনেমায় পরিচালক হিসাবে রাজ কপূর হয়ে উঠেছিলেন সাহসী। ঋষি-ডিম্পলের পাশাপাশি ববিতে অভিনয় করেছিলেন অরুণা ইরানি। এই সিনেমায় একটি দৃশ্য ছিল যেখানে ঋষি কপূরকে নগ্ন দেখানো হয়েছিল। দৃশ্যটা ছিল এরকম যে ঋষি নগ্ন হয়ে বেরিয়ে এসে তোয়ালে দিয়ে চুল মুছছেন। সেই সময়ে দাঁড়িয়ে ববি সিনেমায় এই দৃশ্য অত্যন্ত সাহসী বলে বিবেচিত হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী অরুণা ইরানি জানিয়েছেন ঋষিকে নগ্ন দৃশ্যে দেখে তিনি প্রথমে লজ্জা পেয়েছিলেন। তাই চাননি ওই দৃশ্যে অভিনয় করতে। লরেন রেট্রোর সঙ্গে খোলামেলা আলাপচারিতাকালে অরুণা স্মরণ করেছিলেন যে কীভাবে পরিচালক এবং ভারতের অন্যতম সেরা অভিনেতা রাজ কপূর শেষ পর্যন্ত তাঁকে দৃশ্যটি করতে রাজি করিয়েছিলেন।

অরুণা ইরানির কথায়, “আমি প্রথমে না বলেছিলাম। সেই সময় ঋষি নগ্ন হয়ে বেরিয়ে আসলেন এবং তোয়ালে দিয়ে চুল মুছে নিলেন। আমি রাজজিকে বলেছিলাম যে আমি এটা করতে পারব না। তখন তিনি বলেছিল, ‘ওখানে দেখো না, ভুল জিনিস দেখো না, সঠিক জিনিস দেখো।’ অবশেষে আমি দৃশ্যটি করতে রাজি হই।” তিনি আরও জানান যে ঋষি কপূর পরে অন্য সিনেমার শুটিংয়ের সময় অরুণার সঙ্গে এই দৃশ্যে অভিনয়ের জন্য তাঁর অস্বস্তিকর অবস্থা নিয়ে কথা বলেছিলেন।

“আমি তখন রবি মালহোত্রার ছবিতে চিন্টুজির সঙ্গে কাজ করছিলাম তখন তিনি আমায় জ্জিজ্ঞাসা করেছিলেন, ‘অরুণাজি, আমার আপনাকে কিছু জিজ্ঞাসা করার আছে। ওই শটে নগ্ন তো আমি হয়েছিলাম, কিন্তু আপনি কেন আপত্তি করেছিলেন?”

উত্তরে আমি তাঁকে বলেছিলাম, “আমি আসলে লজ্জা পাচ্ছিলাম। আমি ভাবছিলাম এবং আপনাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম যে আমি যদি সেই দৃশ্যে নগ্ন হতাম তখন আপনি কেন লজ্জা পেরত্যেন? কিন্তু দেখতে গেলে, ঋষি আসলে ঠিকই বলেছিলেন।”

বছরের পর বছর পেরিয়েও ববি সিনেমার মাদকতা আজও মানুষকে আকৃষ্ট করে। এই সিনেমার কাহিনী, অভিনয় এবং গানের প্রশংসায় আজও পঞ্চমুখ হন প্রকৃত সিনেপ্রেমীরা।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের