‘তোমায়…..দিবা’, এনসিপি নেত্রীকে অশালীন প্রস্তাব ইউনূস ঘনিষ্ঠের, তোলপাড় বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ ষড়যন্ত্রে সামিল ছিলেন দুজনেই। পাক গুপ্তচর সংস্থার পেড এজেন্ট হিসাবেই পরিচিত তাসুনভা জেবিন ও সারোয়ার তুষার।পরিচিতদের কাছে আদর্শ প্রেমিক যুগল হিসাবেই পরিচিত ছিলেন। কিন্তু গত ৪৮ ঘন্টা ধরে গোটা বাংলাদেশ তোলপাড় তাদের একটি ফোনালাপ নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ফোনালাপে শোনা যাচ্ছে, প্রেমিকা তাসনুভা জেবিনকে বিয়ের আগেই কুমারীত্ব পরীক্ষার জন্য প্রস্তাব দিচ্ছেন সারোয়ার। আর তাতে খানিকটা বিরক্ত হন তাসনুভা। বিয়ের আগে তার পক্ষে কুমারীত্বের পরীক্ষা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন  এনসিপির যুবনেত্রী। তাতেই চটে গিয়ে তাসুনভাকে  ‘দলে জায়গা না দেওয়ার’ হুমকি দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।ওই অডিও ক্লিপিংস নিয়ে শোরগোল পড়ে গেলেও প্রথম দিকে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম-আখতার হোসেন-নাসিরুদ্দিন পাটোয়ারিরা বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। আওয়ামী লীগের ষড়যন্ত্র বলে মোল্লা মুহাম্মদ ইউনূসের প্রিয় শিষ্য সারোয়ারকে আড়াল করার চেষ্টা করেছিলেন। পরে জনমতের প্রবল চাপে ‘চরিত্রহীন’ বলে কুখ্যাত সারোয়ার তুষারকে শোকজ করতে বাধ্য হন।

গতকাল সোমবার (১৬ জুন) জাওয়াদ নির্জর নামে এক সাংবাদিক তাঁর ফেসবুকে পাকিস্তানি গুপ্তচর সংস্থার ইন্ধনে গজিয়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতা-নেত্রী সারোয়ার তুষার ও তাসনুভা জাবিনের ফোনালাপের ৩ মিনিট ৫০ সেকেন্ডের একটি অডিও প্রকাশ করেন। যা নিয়ে হইচই পড়ে যায়। যদিও প্রথম দিকে ইউনূসের প্রিয় শিষ্য সারোয়ার তুষার ওই অডিও’র কণ্ঠস্বর তার নয় বলে দাবি করেন। সেই সঙ্গে চোরের মায়ের বড় গলার মতো তিনি অভিযোগ করেন, ‘জাতীয় নাগরিক পার্টির ভাবমূর্তি কলুষিত করতেই ওই অডিও ছাড়া হয়েছে।’

এর পরে মঙ্গলবার (১৭ জুন) দলেরই যুবনেত্রী তথা মুখপাত্র তাসনুভা জাবিনকে দেওয়া সারোয়ারের কুপ্রস্তাব দেওয়ার টেক্সটের স্ক্রিনশট প্রকাশ করেন জাওয়াদ। সেই স্ক্রিনশটের ক্যাপশনে তিনি লেখেন, ‘সারোয়ার তুষার এর সেই ঐতিহাসিক টেক্সট! আপনার (সারোয়ার তুষার) কারণে গোটা এনসিপির মান-ইজ্জত সম্মান হুমকির মুখে পড়ছে। এনসিপির নেতাদের নারীর প্রতি কেমন সম্মান সেটা জাতি জেনে গিয়েছে।’ ওই স্ক্রিন শট দাবানলের মতো অতি দ্রুত ভাইরাল হতে থাকে। শিষ্যের এমন কুকীর্তির কথা জানতে পেরে খানিকটা বিড়ম্বনায় পড়ে যান তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রথম সারির কোনও সংবাদমাধ্যম যাতে এ নিয়ে কোনও সংবাদ সম্প্রচার না করে তার জন্য প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারকে নির্দেশ দেন। সেই নির্দেশ পাওয়ার পরেই শফিকুল দেশের প্রধান সংবাদমাধ্যমগুলির কর্ণধার ও সম্পাদকদের ফোন করে সারোয়ার তুষারের কুকীর্তি নিয়ে কোনও খবর প্রকাশ না করার ফরমান জারি করে।

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক