রংপুরের পীরগঞ্জ থেকে গ্রেফতার শেখ হাসিনার নাতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জুলাই-অগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে বিক্ষোভকারীদের উপরে হামলা চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে শেখ হাসিনার নাতিকে। গতকাল সোমবার (১৬ জুন) রংপুরের পীরগঞ্জের জামতলার একটি পেট্রল পাম্পের অফিস থেকে দেশত্যাগী প্রধানমন্ত্রীর দূর সম্পর্কের নাতি  শহিদুল ইসলাম পিন্টু মন্ডলকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৭ জুন) তাকে আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

পীরগঞ্জ থানার ওসি শশিকুল ইসলাম জানিয়েছেন, গত বছর জুলাই-অগস্টের আন্দোলনের সময়ে ছাত্রদের উপরে হামলা চালানোর ঘটনায় অভিযুক্ত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি শহিদুল ইসলাম। ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরেই আত্মগোপন করেছিলেন তিনি। টানা ৯ মাস আত্মগোপন করার পরে সম্প্রতি এলাকায় ফেরেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সোমবার বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় শহিদুলকে।

অন্যদিকে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাকড়াও করতে কোমর কষে ঝাঁপিয়ে পড়তে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতা-কর্মী এবং সমর্থকদের বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি তাদের জাতীয় সচিত্র পরিচয়পত্র (এনআইডি) ব্লক করারও নির্দেশ দেওয়া হয়েছে। যদিও পাল্টা রণকৌশল নিয়েছে শেখ হাসিনার দলও। তদারকি সরকারের ইস্তফার দাবিতে এবং বিনা অপরাধে দলের নেতা-কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে এক মাস ধরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। গতকাল সোমবার (১৬ জুন) পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রাজধানী ঢাকা-সহ দেশের ৬৪টি জায়গায় ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা। মঙ্গলবারও রাজশাহী, খুলনা, বরিশাল কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় মিছিল বের করেছিল।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল