ফুটো চাল থেকে পড়ছে জল, ছাতা মাথায় ক্লাস করছে শিক্ষক-পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষায় অনেকেই পথে বেরোলে বৃষ্টির ঝাঁপটা থেকে বাঁচতে ছাতা খোলেন। কিন্তু ঘরের মধ্যে ছাতা খুলে জল থেকে মাথা বাঁচানোর কথা কখনও শুনেছেন কী? গল্প নয় এমনই আজব কাণ্ড ঘটেছে হুগলির পান্ডুয়া ব্লকের এক প্রাথমিক স্কুলে। ফুটো চাল থেকে অঝোরে জল পড়ার কারণে ক্লাসরুমের ভিতরে ছাতা খুলে মাথা বাঁচাচ্ছেন শিক্ষক ও পড়ুযারা। আর ওই আজব দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে।

পান্ডুয়ার যে স্কুলে এমন ঘটনা ঘটেছে তার বয়স ৫৩ বছর।  ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের চারটি শ্রেণিকক্ষের অবস্থা কহতব্য নয়। অবহেলা আর সংস্কারের অভাবে জরাজীর্ন দশায় পরিণত হয়েছে। যে তিনটি কক্ষ কোনও ভাবে দাঁড়িয়ে সেগুলোর অবস্থাও খারাপ।সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, একটি শ্রেণিকক্ষে ছাতা মাথায় পাশাপাশি বসে দুই শিক্ষক। তাদের সামনে থাকা পড়ুয়ারাও এক হাতে ছাতা ধরে বৃষ্টির জল থেকে মাথা বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। স্কুলের এমন জরাজীর্ণ দশা নিয়ে খানিকটা ক্ষোভ উগরে দিয়েছেন প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত। তিনি জানিয়েছেন, পরিচালন সমিতি-সহ ব্লক সমষ্টি আধিকারিক সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার বার স্কুলটি সারাই করার আর্জি জানানো হয়েছে। বিডিও’র তরফে অবস্থা পর্যবেক্ষণের জন্য লোক পাঠানো হয়েছিল। কিন্তু পরিদর্শনের পরে আর কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

স্কুলের জরাজীর্ণ নিয়ে উদ্বেগপ্রকাশ করে প্রধান শিক্ষক বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে ৬৮ পড়ুয়া ও তিন শিক্ষক পঠন-পাটন চালিয়ে যাচ্ছে। যে কোনও মুহুর্তে অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে।’ জেলা স্কুল পরিদর্শক দীপঙ্কর রায়ের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। যদিও সংবাদমাধ্যমের কাছে তিনি মুখ খুলতে চাননি। পান্ডুয়ার বিডিও সেবন্তী বিশ্বাস জানান, ভগ্নপ্রায় স্কুলটির সংস্কারের জন্য রাজ্য সরকারের কাছে বিশেষ সুপারিশ পাঠানো হয়েছে। আর্থিক অনুমোদন পেলেই সংস্কারের কাজ শুরু হবে।

 

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার