চন্দ্রকোনায় আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে সাইকেল সহ বন্যার জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে বন্যার জলে তলিয়ে গেল এক ব্যক্তি। নিকট ব্যক্তির মৃত্যুর পর তার শেষকৃত্যে যোগ দিয়ে শ্মশান ঘাট থেকে বাড়ি ফেরার পথে ঘটল অঘটন। স্ত্রীকে সঙ্গে নিয়ে কাঁধে সাইকেল তুলে বন্যার জল পেরিয়ে বাড়ি ফিরতে গিয়ে তলিয়ে গেলেন স্বামী। নিজের স্বামীকে বাঁচানোর জন্য আর্তনাদ করতে থাকেন স্ত্রী। কিন্তু কেউ বাঁচাতে পারেননি তাকে। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বারাসত গ্রামের বাসিন্দা তুলসী রুইদাস(Tulshi Rui Das) (৪২) বাড়ি ফেরার পথে বন্যার জলে তলিয়ে গেলেন।

চন্দ্রকোনা(Chandrakona) ছত্রগঞ্জে এলাকায় বাড়ি থেকে ফেরার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রকোনার পলাশচাপড়ি এলাকায় রাজ্য সড়ক পারাপার করতে গিয়ে জলস্রোতে তলিয়ে যান তুলসী।তুলসীর স্ত্রীকে এলাকার মানুষজন পরে উদ্ধার করতে পারলেও অন্ধকারে তার স্বামীকে কেউ উদ্ধার করতে পারেন নি। পরিবারের সদস্যদের দাবি, দ্রুত প্রশাসন তুলসীকে তাদের কাছে ফিরিয়ে দিক। যদিও স্থানীয় মানুষজনের অভিযোগ প্রশাসন শুক্রবার দুপুর পর্যন্ত কোনো উদ্যোগ নেয় নি। এদিকে ওই এলাকায় ক্রমাগত বন্যার জলে একের পর এক নিচু এলাকা জলমগ্ন হতে শুরু করেছে শুক্রবার সকাল থেকে। জলের স্রোত বাড়তে শুরু করেছে। বাঁকুড়াতে(Bakura) প্রবল বৃষ্টিপাত হওয়ায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা সহ বিভিন্ন এলাকা জলের তলায় চলে যাচ্ছে ধীরে ধীরে।

এদিকে,ডি ভি সি’র(DVC) ছাড়া জলে মূল জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল হাওড়ার দ্বীপাঞ্চল। এর ফলে বিপাকে ঘোড়াবেরিয়া চিতনান এবং ভাটোরা-এই দুই গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। প্রসঙ্গত, বুধবার ডিভিসি যে জল ছেড়েছিল তার ফলে মন্দেশ্বরী নদীর(Mandeswari River) বুকে তিনটি শক্তপোক্ত বাঁশের সেতু ভেঙে পড়ে। হায়াতপুরের ঘাট, ভাটোরার গায়েন পাড়ার ঘাট এবং কুলিয়া ঘাটের বাঁশের সেতু জলের তোড়ে ভেসে যায়। ফলে দ্বীপ এলাকার কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করছে। উল্লেখ্য, শক্তপোক্ত বাঁসের সেতুগুলোই ছিল পায়ে হাঁটা পথের একমাত্র মাধ্যম।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন