বাগদায় রাজ্য সড়কের ধারে দুই যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগদা: সড়কের পাশে পড়ে দুই যুবকের দেহ, চাঞ্চল্য বাগদা এলাকা জুড়ে।রাস্তার পাশে দুই যুবকেকে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাগদা থানার(Bagda P.S.) মালিপোতা গ্রাম পঞ্চায়েতের আন্দুলপোতা এলাকার বনগাঁ – দত্তপুলিয়া(Banga – Duttapulia State High Way) সড়কের পাশে ৷পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মানিক সরদার ও বাপ্পা ওরাং৷ বাড়ি বাগদার নাটাবেড়িয়া(Nataberia) এলাকায়৷প্রাথমিকভাবে অনুমান বাইক দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে তাদের৷

স্থানীয়রা জানিয়েছে, সম্ভবত ভোর রাতে তারা বাড়ি থেকে বার হয়েছিল ৷ বাইক দুর্ঘটনায় তাদের মৃত্যু হতে পারে। কারণ তাদের পাশে বাইকটি পড়ে ছিল। পাশাপাশি ছড়িয়ে ছিল প্রচুর আঘাতের চিহ্ন ৷মোটরসাইকেলের হেডলাইটের আলো জ্বলছিল। পুলিশ নিহত ২ যুবকের পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছে তারা রাত দুটো নাগাদ বাড়ি থেকে মোটরসাইকেল(Motorcycle) নিয়ে বেরিয়ে গিয়েছিল। ভোররাতে তারা কেন বেরিয়ে ছিল এই জায়গাতে পুলিশের মনে সন্দেহ জেগেছে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান চক্র সক্রিয়। এই দুই যুবক চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল কিনা তা পুলিশ খতিয়ে দিচ্ছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটি আটক করা হয়েছে। কি করে দুর্ঘটনা ঘটলো তা পুলিশ তদন্ত করে দেখছে। শনিবার সকালে যে প্রত্যক্ষদর্শীরা ওই দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছে তাদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। একটি দুর্ঘটনা নাকি এতে যেন অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। ওই দুই যুবকের মোবাইল ফোনের তথ্য ঘেঁটে দেখতে পুলিশ। বাড়ির অন্যান্য সদস্যদের জেরা করছে পুলিশ। রাত তিনটের আঘাত কেন এই দুই যুবক হঠাৎ মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল এবং কোথায় যাচ্ছিল এবং তার আগে কোন ফোন এসেছিল কিনা সবটাই খতিয়ে দেখছে পুলিশ ৷

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির