চন্দ্রকোনাতে বন্যায় ফের প্রাণ কাড়ল এক যুবকের, উদ্ধার মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: আবারও বন্যায় প্রাণ কাড়ল এক যুবকের।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের কামারগ্যেড়া এলাকার বাসিন্দা শেখ আজাবুর আলী(Ajabur Ali) (১৮)। চন্দ্রকোনার(Chandrakona) কামারগ্যেড়া চাতাল পেরোনোর সময় শনিবার বিকেলে জলের তীব্র স্রোতে তলিয়ে যায় সে।দ্রুত স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করলে বেশ কিছু দূরে তার মৃতদেহ উদ্ধার হয়। এদিকে,চন্দ্রকোনায় জল নামলেও, বর্ষার শুরুতেই ভাসছে ঘাটাল ।শিলাবতী-ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পুর এলাকা-সহ গ্রামপঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। নৌকা, ডিঙি নিয়ে যাতায়াত করছেন ঘাটালের মানুষজন ৷ চন্দ্রকোনায় জল নামলেও প্লাবিত ঘাটাল ৷ ঘাটালের(Ghatal) আড়গোড়া চাতাল এলাকায় রাজ্য সড়ক জলের তলায়। যোগাযোগ বিচ্ছিন্ন ৷ বাড়ছে বন্যার জল ৷

জল বাড়তে থাকায় সমস্যা বাড়ছে ঘাটালের বানভাসি এলাকার মানুষজনের। তবে চন্দ্রকোনায় নদীগুলির জলস্তর কমছে ৷ প্লাবিত এলাকা থেকেও জল নামছে।গত দু’দিনের টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের শেষপ্রান্ত চন্দ্রকোনার দু’টি ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে ৷ তবে শনিবার মিলেছে কিছুটা স্বস্তি। কারণ চন্দ্রকোনার শিলাবতী(Silabati) ও কেঠিয়া নদীর জলস্তর কমছে ৷ ইতিমধ্যে জল নামছে প্লাবিত এলাকা থেকেও । পাশাপাশি, চন্দ্রকোনা ২নম্বর ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়।

নদীর জলস্তর কমায় জল কমছে প্লাবিত এলাকারও ।ফলে স্বস্তি ফিরেছে চন্দ্রকোনার জলমগ্ন এলাকার বাসিন্দাদের। চন্দ্রকোনা বাসিন্দাদের কিছুটা স্বস্তি মিললেও চিন্তা বাড়ছে ঘাটালের বাসিন্দাদের। তার কারণ চন্দ্রকোনা এক ও দুই নাম্বার ব্লকের বিভিন্ন এলাকা থেকে জল কমে যাওয়ার পরই জল বৃদ্ধি হতে শুরু করেছে ঘাটালের বিভিন্ন এলাকায়। এদিকে শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন