কদম্বগাছির পীরগাছাতে শিশুদের ব্যবহৃত প্যাম্পারস কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি,কদম্বগাছি: বারাসতের দত্তপুকুর থানায় এলাকার কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পীরগাছা(Pirgacha) এলাকার শিশুদের ব্যবহৃত প্যাম্পারস কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটার পরে আগুন লাগে বলে এলাকার স্থানীয় মানুষ জন দেখে। ভেতরে এই মুহূর্তে ঢোকা যাচ্ছে না ।পুরো এলাকাটাই আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে। আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানা গুলিতেও। এর মধ্যে গ্যাসের গোডাউন আছে। কারখানা চত্বরের ভিতরেই একাধিক কোম্পানির ভাড়া দেওয়া পণ্য সামগ্রী সহ গোডাউন আছে।

ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছেছে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার(MP Kakali Ghosh Dostidar)। তিনি জানান, রাজ্যের দমকল মন্ত্রীর সুজিত বসুর সঙ্গে কথা বলে তিনি এই আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য অতিরিক্ত ইঞ্জিন পাঠানোর আলোচনা সেরে নিয়েছেন। একাধিক দমকল বিভাগের ইঞ্জিন বারাসত সহ বিভিন্ন কেন্দ্র থেকে ঘটনাস্থলে আসছে।

যেখানে আগুন লেগেছে কারখানাটিতে তার পিছনে অনেক বসত বাড়ি আছে সেখানে যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেই দিকে দেখার জন্য সাংসদ কাকলি ঘোষ দস্তিদার পুলিশ ও দমকল অফিসারদের নির্দেশ দেন। কি করে ওই কারখানায় আগুন লাগলো তা জানা যায়নি। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আগুন যাতে নিয়ন্ত্রণে আনা যায়।একজন দমকল আধিকারিক অসুস্থ হয়ে পড়েছেন। তাকে সাধারণ মানুষজন আগুনের লেলিহান শিখা থেকে উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয় মানুষজন অভিযোগ করে দমকল আসতে দেরি করেছে। পুলিশ আধিকারিকরা অবশ্য দাবি করেছেন তারা খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তা কেউই বুঝতে পারছেন না। আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির