প্রথমবারে ব্যর্থ হলেও দ্বিতীয় বারে নিট পরীক্ষায় বাজিমাত শীতলকুচির পিউপল রায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি,শীতলকুচি: প্রথমবার নিট পরীক্ষায় ব্যর্থ। বাবা-মায়ের কথায় দ্বিতীয়বার দিয়েই বাজিমাত শীতলকুচির জটামারির যুবক পিউপল কুমার রায়ের(Pupil Kumar Roy)। বাবা পেশায় মুদি দোকানদার।মা গৃহবধূ। সংসারে চার সদস্য। বাবা মায়ের স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেল জটামারির যুবক পিউপল । পিউপল ছোটবেলা থেকেই বরাবর মেধাবী । প্রথমদিকে তার ইচ্ছে ছিল সে পাইলট(Poilot) হবে। এরপর সে সেই ভাবনা থেকে বেরিয়ে নাচের জগতে প্রবেশ করে ।কিন্তু সেটি থেকেও বেরিয়ে আসে ।পরবর্তীতে ভাবনা-চিন্তা করে সে ডাক্তার হয়ে মানুষের সেবায় নিয়োজিত হবে বলে মনস্থ করে।সেই লক্ষ্যেই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট(NEET) দেয় সে। প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয়বার বাজিমাত করে পিউপল। । পিউপলকে তার জীবনের প্রথম স্কুল নগর ডাকালিগঞ্জের বিদ্যাসাগর সারদা শিশু তীর্থ সংবর্ধনা জ্ঞাপন করল।

পাশাপাশি তাকে মিষ্টিমুখ করানো হয়। পিউপল বলে কেউ যদি প্রথমদিকে ব্যর্থ হও সেখানেই থেমে থেকো না আবার ট্রাই করো অবশ্যই তুমি পারবে। এদিন সংবর্ধনা জ্ঞাপন প্রসঙ্গে পিউপল বলে আমার যেই রেজাল্ট এই রেজাল্টের পিছনে নগর ডাকালিগঞ্জ বিদ্যাসাগর সাগর সারদা শিশু তীর্থের কৃতিত্ব অনেকটাই। কারণ এখান থেকেই আমি পড়াশোনা শিখেছি। এই সংবর্ধনা পেয়ে আমি আপ্লুত। এদিন পিউপলের মা জানান, এই স্কুলে তিনি নিজেও পড়েছিলেন পরবর্তীতে তার ছেলেকে ভর্তি করান ।

ছেলের নিট পরীক্ষায় অভাবনীয় সাফল্যের কৃতিত্ব সকল মাস্টারমশাই। যারা সহযোগিতা করেছে, পাশাপাশি এই বিদ্যালয়ের কৃতিত্বও অস্বীকার করার নয় বলে জানান তিনি। এই বিষয়ে বিদ্যাসাগর সারদা শিশু তীর্থের সহকারি প্রধান আচার্য পরিতোষ চন্দ্র পাল বলেন, বিগত দিনে আমাদের বিদ্যালয় থেকে অনেকেই অনেক রকম নামিদামি জায়গায় চাকরি পেয়েছেন। সেরকমই ভবিষ্যতে ডাক্তার হতে চলেছে আমাদের বিদ্যালয়ের ছাত্র পিউপল কুমার রায়। তাকে বিদ্যালয়ের তরফে সংবর্ধনা এবং মিষ্টিমুখ করানো হলো তার ভবিষ্যৎ জীবনের সাফল্যের কথা মাথায় রেখে ।

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির