খামেনি বেঁচে নাকি খতম? মার্কিন দুশমন ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে জোর জল্পনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন দুশমন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেনি বেঁচে রয়েছেন? নাকি মার্কিন-ইজরায়েল যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন? গোটা ইরান জুড়ে এটাই এখন ‘টক অব দ্য কান্ট্রি’। ওই জল্পনা জোরদার হওয়ার পিছনে কারণও রয়েছে। গত সাতদিন খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। যদিও তেহরান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘বহাল তবিয়তেই রয়েছেন খামেনি। কিন্তু যেহেতু তিনি ইজরায়েল ও মার্কিন সেনার ‘টার্গেট’, তাই নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন তিনি।’

গত ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইজরায়েলি সেনা। টানা ১২ দিন ধরে চলা হামলায় দেশটির একাধিক শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী প্রাণ হারিয়েছেন। ইরানের কোমর ভেঙে দিতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাস আলী খামেনিকে খতম করা যে তাদের প্রধান লক্ষ্য তা জানিয়েও দিয়েছিলেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কা‍ৎজ। একই কথা শোনা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলাতেও। ইজরায়েল ও মার্কিন সেনার হামলার পরেই আত্মগোপনে চলে গিয়েছিলেন খামেনি। কিন্তু যুদ্ধ থামার পরেও তার দেখা পাওয়া যায়নি। আর না তিনি প্রকাশ্যে এসেছেন, না তাঁর কোনও বিবৃতির ভিডিও প্রচার করা হয়েছে।

গত তন দশের বেশি সময় ধরে ইরানের সর্বেসর্বা খামেনি। বড় কোনও সিদ্ধান্ত নিতে তাঁর অনুমোদন নিতে হয়। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও তিনি মার্কিন ঘাঁটিতে হামলা বা ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মতো সামরিক সিদ্ধান্ত অনুমোদনের একমাত্র ক্ষমতাধর। কিন্তু গত কয়েকদিনে ইরানের সিনিয়র সামরিক কমান্ডার এবং সরকারি কর্মকর্তারা খামেনির সঙ্গে দেখা করেছেন ইংবা কথা বলেছেন কিনা, তা নিয়ে সরাসরি জবাব এড়িয়ে গিয়েছেন। খামেনির নীরবতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি কি রোজকার রাষ্ট্র পরিচালনায় এখনও সক্রিয়? তিনি অসুস্থ, আহত, নাকি মারা গিয়েছেন?

ইসলামিক রেভ্যলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার ইয়াহিয়া সাফাভির পুত্র হামজেহ সাফাভি অবশ্য জানিয়েছেন, ‘সুস্থ রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। যুদ্ধবিরতির মাঝেও তাঁকে খুন করা হতে পারে এমন আশঙ্কায় খামেনিকে বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন রেখে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে।’ একই কথা বলেছেন খামেনির আর্কাইভস অফিসের প্রধান কর্মকর্তা মেহদি ফাযায়েলি। তিনিও বলেছেন, ‘যারা খামেনির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাঁরা দেশের সর্বোচ্চ নেতাকে বাঁচানোর দায়িত্ব ভালভাবেই পালন করছেন।’

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা