ক্যান্সার আক্রান্ত ঠাকুরমাকে জঞ্জালের স্তুপে ফেলে আসা গুণধর নাতিকে গ্রেফতার করল পুলিশ

অবশেষে গ্রেফতার হলেন সেই নাতি, যিনি দিন কয়েক আগে ত্বকের ক্যান্সারে আক্রান্ত দিদিমাকে আবর্জনা স্তূপে ফেলে রেখে এসেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে গ্রেফতার হলেন সেই নাতি, যিনি দিন কয়েক আগে ত্বকের ক্যান্সারে আক্রান্ত দিদিমাকে আবর্জনা স্তূপে ফেলে রেখে এসেছিলেন। বৃহস্পতিবার (২৬ জুন) সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ব্যক্তির নাম সাগর শেভালে, বয়স ৩৩ বছর। যিনি কান্দিভালির হনুমান নগরের একজন অফিসে কর্মরত।গত ২২ জুন ভোরে মুম্বই পুলিশ আয়ারে কলোনির একটি আবর্জনা স্তূপ থেকে উদ্ধার করেছিলেন যশোদা গায়কওয়াড় নামের ওই বৃদ্ধাকে। এরপর তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরেই এই মর্মান্তিক অবহেলার ঘটনায় নড়েচড়ে বসেন মহারাষ্ট্র রাজ্য মানবাধিকার কমিশন। এবং গতকাল রাতে ওই বৃদ্ধার কুলাঙ্গার নাতিকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশি জেরায় ওই বৃদ্ধার নাতি জানিয়েছেন, তিনি হতাশাগ্রস্ত হয়ে দিদিমাকে ফেলে রেখে এসেছিলেন।

একটি প্রতিবেদন অনুযায়ী, বৃদ্ধার ওই কুলাঙ্গার নাতি পুলিশকে আরও জানিয়েছেন যে, তিনি দিদিমার চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। কিন্তু দিনের পর দিন দিদিমার অবস্থা অবনতি হচ্ছে। হাসপাতালগুলি বারবার তাঁকে ভর্তি করতে অস্বীকৃতি জানাচ্ছিলেন। অবশেষে তিনি হতাশ হয়ে দিদিমাকে নোংরা আবর্জনায় ফেলে রেখে আসতে বাধ্য হন। পুলিশ জানতে পেরেছেন যে, তিনি শুধু একাই নন, তাঁর সঙ্গে একজন আত্মীয় ও রিক্সা চালক ছিলেন। যার রিক্সায় চাপিয়ে যশোদাকে ডাম্পিং সাইটে ফেলে রেখে আসা হয়েছিল। পুলিশ তিনজনকে ই গ্রেফতার করেছে। আবর্জনা স্তূপ থেকে গুরুতর আহত ও বেদনাদায়ক অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করা হয়েছিল। তাঁর ত্বকের অবস্থা গুরুতর ছিল। তিনি কর্তৃপক্ষকে জমিয়েছিলেন যে, তাঁর নাতি তাঁকে ভোরে এই নোংরা জায়গায় ছেড়ে চলে গিয়েছেন। এর পর, আরে পুলিশ সাগর শেভালের বিরুদ্ধে অভিভাবক ও প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ আইনের ধারা ২৪ এবং ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ধারা ১২৫ এর অধীনে এফআইআর দায়ের করে।

আরও পড়ুনঃ ক্যান্সারে আক্রান্ত দিদিমাকে আবর্জনার স্তূপে ফেলে রেখে গেল অমানুষ নাতি, এরপর……

শেভালে প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে তিনি সবটা স্বীকার করেন। তিনি প্রথমে জানিয়েছিলেন, যশোদাই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। তার অবস্থান সম্পর্কে তাঁর কোনও জ্ঞান নেই। তবে, পুলিশ এই বক্তব্য খারিজ করে দেয়, কারণ কান্দিভালি থেকে আরে পর্যন্ত কেউ এমন গুরুতর অবস্থায় হেঁটে আসতে পারেনা। এরপর সিসিটিভি ফুটেজে দেখে সবটা পরিষ্কার হয়ে যায় পুলিশের। এলাকার সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছিল যে, শেভাল তার দাদিকে নিয়ে সেই স্থানে যাচ্ছেন। প্রমাণের ভিত্তিতে, কর্তৃপক্ষ তাকে গ্রেফতারের জন্য পদক্ষেপ নেয়। যশোদা গায়কোয়াড়কে এখন কুপার হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই, পুলিশের আবেদনের ভিত্তিতে বেশ কয়েকটি এনজিও এগিয়ে এসেছে এবং, বৃদ্ধা মহিলার আরোগ্যলাভের সহায়তা এবং যত্ন প্রদান করছে।

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল