কৃষক আন্দোলনে বিরক্ত সুপ্রিম কোর্ট

একটা আবদনের শুনানিতে শীর্ষ আদালতের এই মন্তব্য

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: মাসের পর মাস ধরে সিঙ্ঘু সীমান্তে কৃষকদের আন্দোলন নিয়ে এবার মুখ খুলল সর্বোচ্চ আদালত। কৃষকদের দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছে, তাদের আন্দোলন, জাতীয় সড়ক অবরোধ, মাসের পর মাস ধরে বিক্ষোভ একটা শহরের ‘শ্বাসরোধ’ করেছে।

কৃষকদের সংগঠন কিষাণ মহাপঞ্চায়েত দিল্লির যন্তর-মন্তরের কাছে ধর্না সমাবেশের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। আবেদনে তারা জানায়, যন্তর-মন্তরে  তারা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করতে চায়। আদালত যেন প্রশাসনকে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেয়। 

সেই আবদনের শুনানি চলাকালীন  শীর্ষ আদালত বিচারপতি এএম খানউইলকর এবং বিচারপতি রবিকুমারের ডিভিশন বেঞ্চ কৃষক সংগঠনকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছে। সংগঠনের উদ্দেশে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের বার্তা ,”আপনারা ট্রেন চলতে দিচ্ছেন না। জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন। এতদিন আপনাদের আন্দোলন ছিল শহরে উপকণ্ঠে। এখন আপনারা শহরের ভিতরে ঢুকতে চাইছেন। আপনারা কি চাইছে মানুষ কাজকর্ম বন্ধ করে ঘরে বসে থাকুক। আপনারা কি নিশ্চিত, যে মাসের পর মাস এই ধর্না সমাবেশের প্রতি সাধারণ মানুষের সমর্থন রয়েছে।” সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, কৃষি আইনের বিরোধিতা করে আপনারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। তাহলে আর আন্দোলন কেন?

কৃষক সংগঠনের প্রতি আদালতের প্রশ্ন, ‘আপনারা কি বিচারবিভাগের বিরুদ্ধেও আন্দোলন করছে? আজ আপনারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। যার অর্থ বিচারবিভাগের প্রতি আপনাদের আস্থা রয়েছে। তাহলে কীসের জন্য মাসের পর মাসর ধরে এই আন্দোলন ?’

মামলার পরবর্তী শুনানি ৪ অক্টোবর।

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের