FIFA Club World Cup: অতিরিক্ত সময়ের গোলে জিতে শেষ আটে পালমেইরাস

Share:

নিজস্ব প্রতিনিধি: রুদ্ধশ্বাস লড়াই শেষে স্বদেশীয় বোটাফোগোকে ১-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ব্রাজিলের পালমেইরাস। শনিবার (২৮ জুন) রাতে ফিলাডেলফিয়ায় ম্যাচের অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক গোলে দলকে জয় এনে দেন পলিনহো। কোয়ার্টার ফাইনালে সাও পাওলোর ক্লাবটি মুখোমুখি হবে চেলসি ও বেনফিকার ম্যাচে জয়ীদের। শেষ ষোলোয় জায়গা পাওয়া ব্রাজিলের চারটি ক্লাবের মধ্যে একটি ক্লাব বিদায় নিল।

এদিন ফিলাডেলফিয়ায় শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পালমেইরাসের খেলোয়াড়রা। মরিসিও, এস্তেভাঁও এবং রিচার্ড রিওসরা একের পর এক আক্রমণের ঝড় তুলে বোটাফোগোর রক্ষণ ভাগের খেলোয়াড়দের নাভিঃশ্বাস তুলে দেন। প্রতিপক্ষের আক্রমণের মুখে তিন কাঠির নিচে দুর্ভেদ্য হয়ে দাঁড়িয়েছিলেন বোটাফোগোর গোলরক্ষক জন। বেশ কয়েকবার দলের নিশ্চিত পতন রোধ করেন তিনি। ম্যাচের প্রথমার্ধে বল দখল থেকে শুরু করে গোল লক্ষ্য করে শট নেওয়ার ক্ষেত্রে অনেক এগিয়েছিল পালমেইরাস। যদিও গোলশূণ্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের গোলের জন্য ঝাঁপায় সাও পাওলোর ক্লাবটি। পালমেইরাসের আক্রমণ রুখতে রক্ষণাত্মক ভূমিকা নেয় বোটাফোগোর খেলোয়াড়রা। মাঝে-মধ্যে প্রতি আক্রমণে উঠলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি। নির্ধারিত ৯০ মিনিটে কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেখানেই জ্বলে ওঠেন পলিনহো। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ৯ মিনিটে মারলন ফ্রেইতাসকে ফাঁকি দিয়ে বোআফোগোর জালে বল জড়িয়ে সমর্থকদের মুখে হাসি ফোঁটান। যদিও ১১৬ মিনিটে বিশ্রিভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় পালমেইরাসের গুস্তাভ গোমেজকে। ফলে শেষের ১৫ মিনিট ১০ জনে খেলতে হয় সাও পাওলোর ক্লাবটিকে। তবুও শেষ পর্যন্ত নিজেদের রক্ষণ অটুট রেখে জয় হাসিল করে মাঠ ছাড়ে।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ