ডলুং নদীর জলস্তর বৃদ্ধি, যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম এবং জাম্বনী ব্লকের

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম :ডলুং নদীর জল বেড়ে যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম এবং জাম্বনী ব্লকের মধ্যে। গত কয়েকদিন ঝাড়গ্রাম জেলা এবং সীমান্তবর্তী ঝাড়খন্ড রাজ্যে বৃষ্টির জেরে ফের প্লাবিত নদীগুলি। সবচেয়ে বেশি জল বেড়েছে ডুলুং নদীতে (Dulung River)। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে রবিবার সকালবেলা বেরিয়ে মানুষ দেখতে পায় যোগাযোগ বিচ্ছিন্ন।

সাধারণ মানুষের দাবি বারবার প্রশাসনকে জন প্রতিনিধিদের সবাইকে জানিও কোন সুরাহা হচ্ছে না। অবিলম্বে এই নদীর উপর ব্রীজ নির্মানের দাবি জানানো হয়েছে। রবিবার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে একাধিক মালবাহি এবং যাত্রীবাহী গাড়ি আটকে পড়েছে। হাসপাতাল বিচ্ছিন্ন, ব্লক অফিস বিচ্ছিন্ন, থানা ব্লকের এক পাশে পড়ে যাওয়ায় পুলিশি ব্যবস্থাও সংকটে। আগামী কয়েকদিন এই সমস্যা ভোগ করতে হবে এলাকাবাসীদের।

জাম্বনীর পাশাপাশি ডুলুং নদীর জলে গোপীবল্লভপুর ২নংব্লকের তপসিয়াএলাকার কাঠুয়া খালের জল বেড়ে গোপীবল্লভপুর এর সাথে নয়াগ্রাম, গোপীবল্লভপুর, উড়িষ্যা, যাওয়ার যোগাযোগ পুরপুরি বিচ্ছিন্ন। চরম সমস্যায় সাধারন মানুষ। রাস্তা চওড়া হলেও এখানে ব্রীজ তৈরী না করায় প্রতিবছর একটু বৃষ্টি হলেই এই রাস্তা ডুবে যায়। ফলে বিচ্ছিন্ন হয়ে যায় নয়াগ্রাম এবং গোপীবল্লভপুর। চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষজন।ঝাড়গ্রামের গোপীবল্লভপুর (Gopiballavpur ) ২ নম্বর ব্লকের বড়ামারা কজওয়ে জলের তলায়। যোগাযোগ বিচ্ছিন্ন গোপীবল্লবপুর দু নম্বর ব্লকের মহাপাল, পেটবিন্দি, গোহালমারা সহ একাধিক গ্রামের সাথে ঝাড়গ্রাম শহরে যোগাযোগ বিচ্ছিন্ন। গত তিনদিন ধরে লাগাতার টানা বৃষ্টিতে জলের তলায় সেতু। নদরজারি চালাচ্ছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে মানুষজনকে।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার