অবিশ্বাস্য! এই রেস্তরাঁয় ১ মিনিটের কম সময়ে মেলে খাবার

এটাই এই রেস্তোরাঁর মূল বিশেষত্ব। অর্ডার করার মাত্র ১৪ সেকেন্ডের মধ্যেই টেবিলে চলে আসে খাবার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাদ্যরসিক মানুষদের কাছে সব ধরণের খাবার  চেখে দেখা একপ্রকার স্বপ্ন। তা স্ট্রিট ফুড হোক আর বড় রেস্তোরাঁ। কারণ যাঁরা খেতে ভালবাসেন তাঁদের কাছে ছোট হোক বা বড় কোনও রেস্তোরাঁ সেটা গুরুত্ব পায় না। যা গুরুত্ব পায় তা হল বিভিন্ন রেস্তোরাঁর বিশেষত্ব। তা হতে পারে কোনও রেস্তোরাঁর খাবার আবার কোনও রেস্তোরাঁর পরিবেশ অথবা দাম। কিন্তু সুদূর মেক্সিকোয় এমন এক রেস্তোরাঁ রয়েছে যা প্রসিদ্ধ দ্রুত খাবার পরিবেশন করার জন্য। খোলসা করে বলতে গেলে মেক্সিকোর এক রেস্তোরাঁ ‘কার্নে গ্যারিবল্ডি’। যা বিখ্যাত অতি দ্রুত খাবার পরিবেশন করার জন্য। বলা ভালো এটাই এই রেস্তোরাঁর মূল বিশেষত্ব। অর্ডার করার মাত্র ১৪ সেকেন্ডের মধ্যেই টেবিলে চলে আসে খাবার। যার জন্য বিশেষ সুনাম আছে এই রেস্তোরাঁর। প্রতিদিন প্রচুর মানুষ আসেন এখানে খেতে। শুধু তাই নয় দ্রুত খাবার পরিবেশন করার জনপ্রিয়তার পর ১৯৯৬ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-য়ে স্থানও পেয়েছে এই মেক্সিকান রেস্তোরাঁটি। সেই শিরোপা পাওয়ার পর কেটে গিয়েছে ২৬ বছর কিন্তু পাল্টায়নি এখনও এখানে খাবার পরিবেশন করার ধরণ। 

কিন্তু কীভাবে শুরু হল এই বিষয়টি? তাহলে শুনুন, কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে প্রতিযোগীতা কার না থাকে? এখানেও তার ব্যাতিক্রম নয়। কে কত আগে খাবার টেবিলে খাবার পরিবেশন করতে পারে সেই প্রতিযোগিতা থেকেই দ্রুত খাবার পরিবেশন এখানে একপ্রকার ট্রেন্ড হয়ে গিয়েছে আর তা মেনে আসছেন বছরের পর বছর কর্মীরা। কিন্তু অর্ডার দেওয়ার মিনিটের মধ্যে কীভাবে সেই খাবার বানিয়ে পরিবেশন করে এই রেস্তোরাঁ? এটি একটি বড় প্রশ্ন। কারণ, মেক্সিকান খাবার বানানো বেশ সময় সাপেক্ষ। এক মিনিটের কম সময়ে তা বানানো সম্ভব নয়। এক্ষেত্রে জানা যাচ্ছে রেস্তোরাঁ খোলার অনেক আগে থেকেই নাকি রান্না শুরু করেন কর্মীরা। এরপর রেস্তোরাঁ খুললেই শুধু যার যার পছন্দমত খাবার অর্ডার করার অপেক্ষা। মিনিটের কম সময়ে তা পৌঁছে যায় টেবিলে। 

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির