Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘ভালবাসা বয়স মানে না’, ছেলের বন্ধুকে বিবাহ করে গর্ভবতী ৫০ বয়সী মহিলা

সম্প্রতি ছেলের স্কুলের বন্ধুকে বিয়ে করে সকলকে একেবারে চমকে দিয়েছেন সিস্টার জিন নামক ওই মহিলা ব্যবসায়ী। শুধু তাই নয়, ওই ছেলেটির সঙ্গে তিনি গর্ভধারণ করেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভালবাসা বয়সের কোনও সীমা মানে না, জন্মগত কোনও বন্ধন মানে না।’ ভালবাসা সম্পর্কে গজলের এই লাইনটি আমরা মাঝে মধ্যেই গুনগুন করি। কিন্তু চিনের এক ৫০ বছর বয়সী মহিলা ব্যবসায়ী বাস্তবে তা করে দেখালেন। সম্প্রতি ছেলের স্কুলের বন্ধুকে বিয়ে করে সকলকে একেবারে চমকে দিয়েছেন সিস্টার জিন নামক ওই মহিলা ব্যবসায়ী। শুধু তাই নয়, ওই ছেলেটির সঙ্গে তিনি গর্ভধারণ করেছেন তাও তিনি খোলাখুলিভাবে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এখন পোস্টটি ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে এবং লোকেরা কমেন্ট করতে শুরু করেছেন। জানা গিয়েছে, সিস্টার জিন তাঁর ছেলের যে বন্ধুকে বিবাহ করেছেন, তিনি রাশিয়ার বাসিন্দা। তাঁর নাম ডেফু। রাশিয়ান হলেও ডেফু স্বাভাবিকভাবেই চিনা ভাষা বলতে পারেন।

জানা গিয়েছে, সিস্টার জিনের বাড়িতে কয়েক সপ্তাহ আগে বেড়াতে এসেছিলেন ডেফু। ওই মহিলার খাবারেরও বেশ ভালবাসতেন তিনি। আর তখনই ডেফু ও জিন পরস্পরের কাছাকাছি চলে আসেন। তাঁদের মধ্যে ভালোবাসা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে তাঁরা বিবাহ করেন। এরপর জিন তাঁর বিদেশী স্বামীর সঙ্গে একের পর এক ছবি শেয়ার করতে থাকেন সোশ্যাল মিডিয়ায় জিন জানিয়েছেন, মাত্র ৩০ বছর বয়সেই তাঁর ডিভোর্স হয়ে গিয়েছিল। ছেলেকে একাই বড় করছেন তিনি। অবশেষে তিনি ছেলের বন্ধুর মধ্যেই নতুন করে ভালোবাসা খুঁজে পেয়েছেন। যখন জিনের ছেলে তাঁর আর ডেফুর মধ্যে সম্পর্কের কথা জানতে পারেন, তখন ছেলেও মাকে সমর্থন করেন। কারণ তাঁর মা প্রথম বিয়েতে সুখী ছিলেন না, তবে ডেফুর সঙ্গে তাঁর মায়ের বয়সের অনেকটাই ব্যবধান রয়েছে।

এরপর ছেলের পরামর্শে ডেফুকে বিবাহ করেন জিন। এমনকী বেশি বয়সে সন্তান ধারণের ঝুঁকি থাকলেও তিনি ডেফুর সন্তানের মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন তিনি তাঁর অনাগত সন্তানের জন্যে অপেক্ষা করছেন। তাঁদের প্রেমের গল্পটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অনেকেরই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছে। একজন ব্যবহারকারী বলেছেন, সকলকে দৃষ্টি আকর্ষণের জন্যে এই প্রেমের গল্পটি সাজানো হয়েছে। আরেকজন বলেছেন, সিস্টার জীন কী এখন তাঁর স্বামীর সঙ্গে রাশিয়ায় চলে যাবেন?

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির