৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গজুড়ে উঠেছে পদ্ম ঝড়। ১৫ বছর পর পরিবর্তন হয়েছে বাংলায়। ক্ষমতা থেকে সরেছে তৃণমূল। এই আবহেই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার তথা বিদায়ী তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোজ তিওয়ারি।  মঙ্গলবার তিনি বলেছেন, তাঁর জন্য “তৃণমূলের অধ্যায় শেষ হয়ে  গিয়েছে”। এর পরেই  জানিয়েছেন ৫ কোটি টাকা না দেওয়ায় তাঁকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিকিট দেওয়া হয়নি। এই মন্তব্য করার পরেই রাজনৈতিক মহলের অন্দরে ঝড় উঠেছে।  

৪০ বছর বয়সী প্রাক্তন ভারতীয় ব্যাটার বাংলার ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক (১০,১৯৫টি প্রথম-শ্রেণীর রান)। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনিই তৃণমূল হারতেই বিস্ফোরক অভিযোগ করে বলেছেন, ৫ কোটি টাকা দিতে অস্বীকার করার কারণেই দল তাঁকে হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দেয়নি। এই ক্ষোভ উগড়ে দিয়েই দল ছেড়েছেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার।  পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, “দেখুন, এই বিপর্যয়ে আমি বিন্দুমাত্র অবাক নই। যখন একটি পুরো দলই দুর্নীতিতে নিমজ্জিত হয় এবং কোনো ক্ষেত্রেই কোনো উন্নয়ন ঘটে না, তখন এমনটা হওয়া ছিল।” এর পরেই তিনি বলেন, “কেবল তারাই টিকিট নিতে পেরেছে, যারা মোটা অঙ্কের টাকা খরচ করতে সক্ষম ছিল। এবার অন্তত ৭০-৭২ জন প্রার্থী টিকিট পাওয়ার জন্য প্রায় ৫ কোটি টাকা করে দিয়েছে। আমাকেও টাকা দিতে বলা হয়েছিল, কিন্তু আমি তা দিতে অস্বীকার করি। যারা টাকা দিয়েছিল, তাদের মধ্যে কতজন শেষমেশ জিততে পেরেছে একবার মিলিয়ে দেখুন। এর পরেই তোপ দেগে বলেন, ” তৃণমূলের (TMC) প্রসঙ্গ যদি ওঠে, তবে আমার কাছে সেই অধ্যায়টি এখন পুরোপুরি শেষ।” 

আরও পড়ুন: ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

তিওয়ারি স্মৃতিচারণ করে বলেছেন, ২০১৯ সালে তৃণমূলের পক্ষ থেকে লোকসভার টিকিট দেওয়া হলেও তাঁর রাজনীতিতে আসার কোনো ইচ্ছা ছিল না। অবশেষে তিনি রাজি হন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শিবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। এর পরেই তাঁর মন্তব্য, “সেই সময় আমি আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলতাম এবং তখনও রঞ্জি ট্রফিতে গুরুত্ব দিয়ে খেলছিলাম, যখন দিদি (মমতা) আমাকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বললেন। আমি বিনয়ের সঙ্গে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলাম, কিন্তু ২০২১ সালের নির্বাচনের আগে দিদি আবারও ফোন করে আমাকে বললেন, ‘মনোজ, তোমার জন্য আমার একটি বার্তা আছে এবং অরূপ তোমাকে তা জানাবে।’ আমাকে শিবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে বলা হয়েছিল এবং আমি ভেবেছিলাম যে আমি পরিবর্তন আনতে পারব।” 

 

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?