৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু ভেঙে পড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা তো হারিনি। তাহলে আমি কেন ইস্তফা দেব।‘ এখন প্রশ্ন হল, মমতা যদি ইস্তফা দিতে না চান, তাহলে রাজ্যের প্রশাসন কোন পথে এগোবে।

এরপরই সাংবাদিক বৈঠকে বসে বিজেপি। রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ৭ তারিখ অবধি আছে ওনার মেয়াদ। তিনবারের মুখ্যমন্ত্রীর কি এই আচরণ মানায়? সাত তারিখের পর ইস্তফা দেওয়া আর না দেওয়ায় কোনও যায় আসে না। রাতারাতি অনেকে নিজেদের বিজেপি কর্মী বলে দাবি করছে। বিজেপিতে এইভাবে যোগদান দেওয়া যায় না। বিজেপি কোনও ধরণের হিংসা বরদাস্ত করবে না। কেউ হিংসায় জড়িত থাকলে, কড়া পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্তদের পাশে বিজেপি দাঁড়াবে না।

পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টি আসনে জয় পেয়েছে বিজেপি। তৃণমূল জিতেছে ৮০টি কেন্দ্রে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে  ভবানীপুরে হেরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণনাকেন্দ্রে নিজে ছিলেন তৃণমূলনেত্রী। সেখান থেকে বেরিয়ে গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন। এদিনও তিনি বিজেপি বিরু্দ্ধে তোপ দেগে বলেন, জোর করে মিথ্যা বলে অত্যাচার করে হারিয়েছে। গণনাকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া,  ফর্ম ১৭সি কেড়ে নেওয়া হয়েছে। ওরা এমনি জিতলে আমার কিছু বলার থাকত না। নির্বাচনে তো হারজিত আছে। কিন্তু আমরা হারিনি। ইস্তফা কেন দেব? 

সাধারনত নির্বাচনে হেরে গেলেই মুখ্যমন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দিতে হয় বলে জানাচ্ছেন রাজনইতক বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে ২০১১ সালে তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল সেই সময় ভোট গণনার বিকেলেই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে মমতা স্পষ্ট জানিয়ে দেন তিনি ইস্তফা দেবেন না।

আরও চাপে ‘ভাইপো’! রবীন্দ্রনগর থানায় অভিষেকের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ

ভয়াবহ ঘটনা! পণ্য দিতে এসে মহিলা গ্রাহককে গোপনাঙ্গ দেখিয়ে পালাল ডেলিভারি বয়

ইরানের হামলায় ভয়ে কাঁপছে মধ্যপ্রাচ্যের দেশগুলি! ঘন ঘন বাজছে সাইরেন

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুন কাণ্ডের তদন্তকারী অফিসার বদল

সন্দেহজনক কাজের ডেরা! প্রশাসনের স্ক্যানারে রাজ্যের ১২ জেলার মাদ্রাসা

‘নির্মল ঘোষ যে কমিটিতেই থাকুন, গ্রেফতার হবেন’, স্পষ্ট বার্তা অর্জুন সিংয়ের

স্বামীর গুলিতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত গুগল কর্মী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছেলে

‘সম্মান দেখিয়ে কথা বলুন’, আঙুল উঁচিয়ে রেফারিকে শাসালেন মেসি

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

ইরানে অব্যাহত মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

বাড়ি বদলালেই গ্যাস নিয়ে দুশ্চিন্তা নয়! জেনে নিন LPG কানেকশন ট্রান্সফারের নতুন নিয়ম

‘ধর্ষণ করেছে বাবা’, গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর

ফ্যাটি লিভারের চিকিৎসায় বড় সাফল্য! নতুন ওষুধে ওজন না কমিয়েও মিলতে পারে সুস্থ লিভার