শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

হায়দরাবাদে শুটিংয়ে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। যাতে প্রভাসের আসন্ন চলচ্চিত্র 'ফৌজি' ইউনিটের একজন সদস্যের মৃত্যু হয়েছে। আহত আরও পাঁচ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হায়দরাবাদে শুটিংয়ে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। যাতে প্রভাসের আসন্ন চলচ্চিত্র ‘ফৌজি’ ইউনিটের একজন সদস্যের মৃত্যু হয়েছে। আহত আরও পাঁচ জন। তাঁরা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এমন অবস্থায় ‘ফৌজি’-র শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনাটি হায়দরাবাদ এর উপকণ্ঠে আব্দুল্লাপুরমেটের কাছে ঘটেছে। শুটিংয়ের জন্য হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় সম্মুখীন হয় ছবির টিম। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইউনিটের একজন সদস্য। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য অবিলম্বে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পর, ছবির নির্মাতারা মৃতের প্রতি শ্রদ্ধা জানাতে এবং কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ দিতে সাময়িকভাবে শুটিং স্থগিত করেছেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চলচ্চিত্র কর্মীবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টের ডিভাইডার ব্লকে ধাক্কা মারার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। বর্তমানে দুর্ঘটনার পরিস্থিতি তদন্তে খতিয়ে দেখছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে কর্মকর্তারা দুর্ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা করছেন। ভ্রমণের সময় নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছেন। তবে এই ঘটনা প্রসঙ্গে এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

‘ফৌজি’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল নিধি আগরওয়াল, মালবিকা মোহনান, ঋদ্ধি কুমার, সঞ্জয় দত্ত এবং বোমান ইরানি অভিনীত ‘দ্য রাজা সাব’ ছবিতে, যা ৯ জানুয়ারি মুক্তি পেয়েছিল। তবে, প্রভাসের ভক্তদের কাছে অন্যতম প্রতীক্ষিত এবং সম্ভাব্য ব্লকবাস্টার হিসেবে বিবেচিত হওয়া সত্ত্বেও, ছবিটি বক্স অফিসে আশানুরূপ ফল করতে পারেনি। আগামী বছরে মুক্তি পাবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে প্রভাসের ‘স্পিরিট’। ছবির প্রথম পোস্টারটি কিছু কিছু নেটিজেনদের কাছে প্রশংসা কুড়োলেও বিতর্কের সম্মুখীন হয়েছিল।

পারিশ্রমিকের টাকা চাওয়ায় মারধর, পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক ‘মির্জাপুর’-খ্যাত অভিনেতার

জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরেই লন্ডনে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল