Loading live market data...
Loading active stocks...
Connecting...

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি ,হাওড়া: এবার মধ্য হাওড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মূর্তি বসছে।মধ্য হাওড়ায় অমিত শাহর মূর্তি বসিয়ে মন্দির তৈরি করবে বিজেপি।মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের রামজি হাজরা লেনে তৃণমূলের দখলে থাকা একটি পার্কের (Park) দখল নিল বিজেপি মঙ্গলবার দুপুরে ।বিজেপি কর্মীরা পার্কের চাবি খুলে দখল নেয় ওই এলাকাট। সেখানে যজ্ঞের আয়োজন করে। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপির কনভেনার (BJP Convenor) শিবশঙ্কর সাধুখাঁ বলেন, ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শ্যামল মিত্র ওই পার্কটি দখল করে রেখেছিলেন। সেখানে সাধারণ লোক প্রবেশ করতে পারত না।

ছোটরা খেলাধুলা করতে পারতো না। মঙ্গলবার থেকে সবার জন্য পার্কটি খুলে দেওয়া হল।এখানে অমিত শাহর নামে মন্দির করা হবে।কারন ভয় মুক্ত স্বাধীন বাংলা তৈরির কারিগর অমিত শাহ (Amit Sha)।এই মন্দিরে অমিত শাহর পাশাপাশি নেতাজির মূর্তি বসানো হবে। দেশের যারা গর্ব তাদের মূর্তি প্রতিষ্ঠা করে বিজেপি সাধারণ মানুষের মধ্যে দেশত্ববোধ জাগাতে চাইছে। জনগণ যেহেতু বিজেপিকে ক্ষমতায় এনেছে তাই সবকিছু জনগণের জন্যই উৎসর্গ করতে প্রতিজ্ঞাবদ্ধ গেরুয়া শিবির।

মধ্য হাওড়া বিধানসভার বিজেপি কনভেনার শিব শংকর সাঁধুখা জানান, গত ৩৪ বছর ধরে বা মেয়েদের শাসন এবং তারপর ১৫ বছর তৃণমূলের ভয়ের শাসন থেকে বাংলাকে মুক্ত করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা নতুন করে স্বাধীন হয়েছে। তাই দেশের প্রধান হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুর পাশাপাশি অমিত শাহের নামে মন্দির করা হবে সেখানকার বিজেপি কর্মীদের উদ্যোগে।

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির