মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: টিউশন ফি দিতে হিমশিম? কেউ করে পার্ট টাইম জব, আর কেউ কষ্ট করে গড়ে তোলে নিজের ব্যবসা। আমেরিকার এক ছাত্র দেখালেন একেবারে আলাদা পথ। মৌমাছি পালন করেই চালাচ্ছেন পড়াশোনার খরচ। ২৩ বছর বয়সী অ্যান্থনি ওন্ডো, চ্যাথাম ইউনিভার্সিটির টেকসই ব্যবসা বিভাগের ছাত্র। 

পশ্চিম পেনসিলভানিয়ায় তিনি প্রায় ৫০টি মৌচাক নিয়ে একটি ছোট খামার পরিচালনা করেন। বছরে দু’বার মধু সংগ্রহ করে তা স্থানীয় ক্যাফে ও ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করেন। এই আয় থেকেই তিনি নিজের পড়াশোনার বেশিরভাগ খরচ মেটান। মৌমাছি পালনের প্রতি তাঁর আগ্রহ শুরু হয় হাই স্কুল শেষ করার পর। এক বন্ধুর দাদার সঙ্গে মধু সংগ্রহের অভিজ্ঞতা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। প্রথম দিনেই মৌমাছির কামড় খেলেও, সেই অভিজ্ঞতাই তাঁর মধ্যে এই কাজের প্রতি গভীর আগ্রহ তৈরি করে। এরপর ধীরে ধীরে নিজেই মৌচাকের দেখভাল শুরু করেন এবং ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরু করেন।

আরও পড়ুন: স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

অ্যান্থনির মতে, এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো স্বাধীনতা। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কাজ করতে হয় না, ফলে পড়াশোনার পাশাপাশি সহজেই এটি চালানো যায়। তিনি স্কলারশিপ ও সামান্য ঋণের পাশাপাশি নিজের ব্যবসার আয় দিয়ে বাকি খরচ মেটান। ব্যবসা বাড়ানোর জন্য তিনি অভিনব কৌশল নেন। বাড়ি বাড়ি গিয়ে জমির মালিকদের সঙ্গে কথা বলে তাঁদের জায়গায় মৌচাক বসানোর অনুমতি নেন। বিনিময়ে তাঁদের কিছু মধু দেন। এই পদ্ধতিতে তিনি দ্রুত নিজের ব্যবসা বিস্তৃত করেন। বর্তমানে তিনি স্থানীয় খামার ও ব্যবসার সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছেন এবং উৎপাদিত মধু বাজারজাত করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও মৌমাছি খামার পরিচালনা করে অন্য শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দিচ্ছেন।

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

ক্র্যাশ ডায়েট নয়, দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ১৪ কেজি ওজন

বাড়িতে রক্তচাপ মাপতে ভুল? বদলে যেতে পারে রিপোর্ট, সতর্ক করেছেন চিকিৎসকরা