বাড়িতেই বানিয়ে নিন পাকা আমে ভাপা রুই

Share:

নিজস্ব প্রতিনিধি : গরম মানেই আম, জাম, কাঁঠালের মরশুম। সব ফলের রাজা হিসেবে আমকেই ধরা হয়। বাজারে গেলে রসালো আমের সুন্দর গন্ধে চারদিক ভরে ওঠে। বিভিন্ন জাতের ও স্বাদের আমে ভরে উঠেছে বাজার। স্বাদে যেমন মন ভরায়, তেমন আমের পুষ্টিগুণও যথেষ্ট। এই আম যেমন শুধু খাওয়া যায়, তেমন বিভিন্ন রকমের রান্না করা হয়। আম দিয়ে বানিয়ে নেওয়া যায়, পাকা আমে ভাপা রুই।

উপকরণ: রুইমাছ ৫ পিস, আমের পিউরি ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, আদাকুচি ১ চা চামচ, কাঁচালঙ্কা ৪টি, লেবুররস ২ টেবিল চামচ, লাল লঙ্কারগুঁড়ো ১ চা চামচ, ঘন নারকেলের দুধ ১ কাপ, সাদা সর্ষেবাটা ১ চা চামচ, পোস্তবাটা ১ চা চামচ, বিটনুন স্বাদমতো, হলুদ গুঁড়ো ১ চা চামচ, সর্ষের তেল প্রয়োজন মতো, কারিপাতা ৫-৬টা।

প্রণালী: মাছে নুন, হলুদ ও অর্ধেক পরিমাণ লেবুর রস মাখিয়ে আধঘণ্টা রেখে দিতে হবে। এবার তেল গরম করে পেঁয়াজ ও আদার কুচি হালকা করে ভেজে নিতে হবে। সেগুলো ঠান্ডা হলে কাঁচালঙ্কা দিয়ে সেটি মোলায়েম করে বেটে নিতে হবে। আমের পিউরিতে এই বাটামশলা, নারকেলের দুধ, লেবুররস, নুন ও বাকি সমস্ত মশলা যোগ করে কষতে হবে। মাছে এই মশলা ভালো করে মাখিয়ে দিন। ২ টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে কারিপাতা যোগ করে এই তেল মাছে মাখিয়ে দিন। টিফিন কৌটোতে মশলা সমেত মাছ ভরে কৌটোর ঢাকা বন্ধ করে স্টিমারে এই মাছ ভরা কৌটো বসিয়ে মিনিট দশেক মাঝারি থেকে মৃদু আঁচে রান্না করে নিতে হবে।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে