Telangana Chemical Factory Blast: তেলঙ্গানায় বিস্ফোরণে নিখোঁজ বাংলার দুই শ্রমিক, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: তেলঙ্গানায় রাসায়নিক কারখানায় ঘটেছে ভয়ঙ্কর ট্যাঙ্কার বিস্ফোরণ।  ভয়াবহ ঘটনায় ক্রমেই বেড়েছে মৃত্যুমিছিল। এদিকে তেলঙ্গানা বিস্ফোরণে এখনও নিখোঁজ বাংলার দুই শ্রমিক। তাঁরা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা। বিস্ফোরণের পর থেকেই আর তাঁদের কোনও খোঁজ মেলেনি। ফলে বিনিদ্র রজনী কাটছে তাঁদের পরিবারের সদস্যদের। এমনিতেও তেলঙ্গানা ট্যাঙ্কার বিস্ফোরণের ফলে দাসপুরের আরও দুই বাসিন্দা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। এই চারজনই তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার রাসায়নিক কারখানায় কাজ করতেন।

তেলঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় উৎকণ্ঠিত হয়ে রয়েছে দাসপুরে নিখোঁজ দুই শ্রমিকের পরিবার। যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা হলেন তারাপদ টুডু ও তাঁর ছেলে শ্যামসুন্দর টুডু। সোমবার কারখানায় বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হয়ে তারাপদ ও তাঁর আত্মীয় অসীম টুডু হাসপাতালের ICU-তে চিকিৎসাধীন। কিন্তু শ্যামসুন্দরের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাতেই ঘুম উড়েছেপরিবারের সদস্যদের।  বিস্ফোরণের ২ দিন পরেও ওই যুবকের খোঁজ মেলেনি, চিন্তিত তাঁর পরিবার। আদৌ শ্যামসুন্দর সুস্থ রয়েছেন নাকি অন্য কোনও বুক কেঁপে ওঠা খবর অপেক্ষা করে আছে তাঁদের জন্য, ভেবে কূল কিনারা পাচ্ছেন না কেউ। দাসপুর ১ নম্বর ব্লকের BDO ইতিমধ্যেই পরিবারের সঙ্গে দেখা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সোমবার তেলঙ্গানার রাসায়নিক কারখানাতেই বিস্ফোরণের ঘটনা ঘটার সময়, রাজীব টুডু নামে এক ব্যক্তি  কাজ সেরে নিজের ঘরে চলে যান। ফলে ভাগ্যের দৌলতে তিনি দুর্ঘটনা থেকে রক্ষা পান। এই ঘটনায় দুশ্চিন্তার মধ্যে পড়েছে পরিবারের সদস্যরা। দাসপুর ১ নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ  শ্রমিকদের খোঁজে সন্ধান চালানো হচ্ছে। হয়ত ভাল খবরইও পাওয়া যাবে, এই আশাতেই বুক বেঁধে রেখেছেন পরিবারের সদস্যরা।

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়