চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ একদিনের সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই টিম ইন্ডিয়ার প্রথম একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা। শুভমন গিলের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার। অন্যদিকে, ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গী হতে পারেন ঈশান কিশান। দলে ফিরতে পারেন মহম্মদ সিরাজও। সব মিলিয়ে শুক্রবারের (১৩ নভেম্বর) আগে ভারতীয় শিবিরে জোর চর্চা শুরু হয়েছে সম্ভাব্য একাদশ নিয়ে।  

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের চতুর্থ ম্যাচটি  হবে  মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভাল স্টেডিয়ামে।  প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। ফলে চতুর্থ ম্যাচ জিতলেই সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া। অধিনায়ক শুভমন গিল টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য টেস্ট টিমের সঙ্গে যোগ দিয়েছেন। একই কারণে দলের বাইরে থাকছেন উইকেটকিপার-ব্যাটার কেএল রাহুল এবং পেসার অংশুল কম্বোজ। ফলে ভারতের প্রথম একাদশে তিনটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। শুভমন গিলের অনুপস্থিতিতে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে ঈশান কিশনকে। উইকেটকিপারের দায়িত্বও সামলাতে পারেন তিনি। অন্যদিকে, কেএল রাহুলের জায়গায় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের। এই সিরিজে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি মহম্মদ সিরাজ। অংশুল কম্বোজের পরিবর্তে তাঁকে প্রথম একাদশে দেখা যেতে পারে। পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয় স্পিনার হিসেবে কুলদীপ যাদবকেও খেলানোর ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।  চতুর্থ ম্যাচটি শ্রেয়স আইয়ারের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথমবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন তিনি।  

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা, ঈশান কিশান (উইকেটকিপার), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, নমন ধীর, অক্ষর প্যাটেল, আকিব নবি, মহম্মদ সিরাজ, গুরনুর ব্রার এবং অর্শদীপ সিং।

 
 

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন