কৃষ্ণগঞ্জের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১ বাংলাদেশি অনুপ্রবেশকারী

Share:

নিজস্ব প্রতিনিধি,হালদারপাড়া: বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গুলি ছুড়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করেছিল। কিন্তু তা রুখে দিল বিএসএফ। বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশকারী । ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের গেঁদে হালদারপাড়া বিওপি । বিএসএফ সূত্রে জানা গেছে, দুপুর বারোটা নাগাদ হঠাৎ করেই কিছু চোরাকারবারি ও অনুপ্রবেশকারী বিএসএফের (BSF) চোখে পড়ে। তারা চোরাপথে ভারত ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করছিল।বিএসএফ বিষয়টি যখন সম্পূর্ণভাবে দেখে নিশ্চিত হয় তখন চোরাকারবারিদের ভারতে ঢুকতে বাধা দিলে চোরাকারবারীরা অতর্কিতে বিএসএফের উপর গুলি ছোড়ে ।

বিএসএফও আত্মরক্ষা করতে পাল্টা গুলি চালায়। দু- পক্ষের সংঘর্ষে ক্রসফায়ারে একজন ব্যক্তি নিহত হয় এবং একাধিক আহত হয়ে বাংলাদেশে পালিয়ে যায়। নিহত বাংলাদেশি চোরাকারবারীর পরিচয় এখনো জানা যায়নি। বিএসএফের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং রক্তাক্ত দেহ উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে । কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশের নাগরিককে মৃত বলে ঘোষণা করে । ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দেহে গুলির চিহ্ন পাওয়া গেছে।ডাঃ অতনু মন্ডল, কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের (Krishnaganj Hospital) চিকিৎসক জানান, রক্তাক্ত অবস্থায় বিএসএফ জওয়ানরা ওই ব্যক্তিকে যখন হাসপাতালে নিয়ে এসেছিল তখন তার মৃত্যু হয়েছে। তার দেহে বুলেটের (Bullet) ক্ষত চিহ্ন রয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিএসএফ জওয়ানদের কাছ থেকে হাসপাতালে চিকিৎসকরা জানতে পেরেছে এই বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হন গেঁদে সীমান্তের কাছে।তারপর হাসপাতালে তাকে নিয়ে আসার পথেই মৃত্যু হয়।

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়ে মৃত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ