‘প্রাপ্তবয়স্ক ছবিতে আমি নেই’, অজয়ের কথায় হাসি থামাতে পারলেন না কাজল

অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি জীবনে কোন ধরনের ছবি করতে চাইবেন না? সময় নষ্ট না করে সপাটে অজয় বলে ওঠেন, 'পর্ণ অর্থাৎ বি গ্রেডেড ছবি।'

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম পাওয়ার কাপল অজয় দেবগন এবং কাজল। বর্তমানে তাঁরা দুই সন্তানের বাবা-মা। এবং বলিউডেও প্রখ্যাত তারকা জুটি। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজ করছেন কাজল-অজয় দেবগন। তাঁরা একাধারে বহু ধরনের ছবিতে কাজ করেছেন। কমেডি হোক বা রোমান্স, অ্যাকশন বা ভৌতিক, সবরকম ছবিতেই নিজের ছাপ ফেলেছেন অজয় দেবগন। কিন্তু জানেন কী, আরও এক ধরণের ছবি রয়েছে, যাতে কখনই কাজ করতে চান না অজয় দেবগন। কিন্তু সেটা কী? সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাজল ও অজয় দেবগন তাঁদের পেশাগত ও ব্যক্তিগত জীবন নিয়ে নানারকম খোলামেলা আলোচনা করেছেন।

সেখানেই সাহসী একটি প্রশ্ন করা হয়েছিল অজয়কে। আর তিনি যে উত্তর দিয়েছেন, তা শুনতে হাসতে হাসতে গড়াগড়ি খান কাজল। অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি জীবনে কোন ধরনের ছবি করতে চাইবেন না? সময় নষ্ট না করে সপাটে অজয় বলে ওঠেন, ‘পর্ণ অর্থাৎ বি গ্রেডেড ছবি।’ স্বামীর মুখে এই কথা শুনে হাসতে শুরু করেন কাজল। সাক্ষাৎকারের মধ্যেই হাসতে থাকেন তিনি। এবং জানালেন এই উত্তর দিয়ে অজয় Rapid ফায়ার রাউন্ড নির্দ্বিধায় জিতলেন। আর স্ত্রীর মুখে এমনটা শুনে অজয়ও হেসে ফেললেন। কিন্তু কাজল কেন হেসে ফেললেন, তা নিয়েই এখন জল্পনা শুরু হয়েছে। স্বামীর এমন সিদ্ধান্তে তাঁর তো গর্ব হওয়া উচিত ছিল। আসলে বিনোদন জগতের একটি দুর্নাম রয়েছে যে, প্রতিটি তারকাদের মূলধারার ছবিতে নামার আগে বি গ্রেডের ছবিতে অভিনয় করতে হয়েছে।

এমন অনেক রটনা রয়েছে। সুতরাং সেদিক দিয়ে বিচার করে অজয় দেবগন বি গ্রেডেড সিনেমায় অভিনয় করতে একেবারেই রাজি নন। এবং তিনি এরকম ছবিতে কখনই অভিনয় করেন নি। কাজের ক্ষেত্রে, অজয়কে শেষ দেখা গিয়েছিল রেড 2 তে। আর কাজলের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘মা’-তেও প্রযোজক ছিলেন অজয় দেবগন। ছবিটি বক্সঅফিসে দারুণ সাড়া পেয়েছে।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে