বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তা, ওড়িশার মুখ্যসচিবকে চিঠি মনোজ পন্থের

Share:

নিজস্ব প্রতিনিধি: দিঘায় জগন্নাথ মন্দির চালু হওয়ার পরেই বিজেপি শাসিত ওড়িশায় পুলিশের হেনস্তার মুখে পড়ে চলেছেন বাংলা থেকে কাজের সন্ধানে যাওয়া পরিযায়ী শ্রমিকরা। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধেই বাংলাদেশি তকমা দিয়ে তাদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। এবার বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের হেনস্তার বিষয়ে উদ্বেগ করে তাদের নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে ওড়িশার মুখ্যসচিব মনোজ আহুজাকে বৃহস্পতিবার (৩ জুলাই) চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

গত ২৫ জুন কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের ১৬ জন শ্রমিককে আটক করে ওড়িশা পুলিশ।  ওই শ্রমিকেরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটি ২ নম্বর ব্লকের বাসিন্দা। ওড়িশার রেমুনা থানার পুলিশ তাঁদের আটক করে। তাঁরা এখনও ছাড়া পাননি। পাশাপাশি কটকের মাহঙ্গা থানা এলাকায় আরও ১৯ জন বাংলার পরিযায়ী শ্রমিককে ‘বাংলাদেশি’ সন্দেহ পাকড়াও করা হয়েছিল। তাঁরা মালদহের হরিশ্চন্দ্রপুরে তালগাছির বাসিন্দা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার পরেই ওই ১৯ জনকে ছেড়ে দেওয়া হয়। এদিনই রাজ্যে ফিরে এসেছেন তাঁরা। প্রতিদিনই ওড়িশার বিভিন্ন প্রান্তে বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার খবর মিলছে।

এদিন ওড়িশার মুখ্যসচিব মনোজ আহুজাকে পাঠানো চিঠিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ লিখেছেন ‘গত কয়েকদিন ধরেই পারাদ্বীপের আশপাশের এলাকা, জগৎসিংহপুর, কেন্দ্রাপড়া, ভদ্রক, মালকানগিরি, বালেশ্বর এবং কটকের মতো উপকূলীয় জেলাগুলিতে কোনও আইনি প্রক্রিয়া ছাড়াই পশ্চিমবঙ্গ থেকে যাওয়া শ্রমিকদের আটক করা হচ্ছে। তাঁদের কাছে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র, বিদ্যুতের বিল-সহ বিভিন্ন বৈধ নথিপত্র থাকার পরেও হয়রানির শিকার হচ্ছেন।। শুধু মাতৃভাষা বাংলায় কথা বলার জন্য যে ভাবে তাঁদের অন্যায় ভাবে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তা দুঃখজনক। হয়রানির শিকার হওয়া ওই ব্যক্তিদের মধ্যে কেউ রয়েছেন দিনমজুর, কেউ রিকশাচালক, কেউ আবার পরিচারকের কাজ করেন। কেউ কেউ আবার দীর্ঘদিন ধরে ওড়িশায় বাস করছেন। এই ধরনের ঘটনা শুধু অন্যায় এবং বৈষম্যমূলকই নয়, মর্যাদার সঙ্গে বাঁচার অধিকারেরও পরিপন্থী।’ বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের যাতে অন্যায়ভাবে হেনস্তা করা না হয়, তা নিশ্চিত করতে ওড়িশার মুখ্যসচিবকে অনুরোধও জানিয়েছেন মনোজ পন্থ।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ