জোরপূর্বক সিটি স্ক্যান করায় ৪ বছরের শিশুর মৃত্যু, উত্তাল কল্যাণীর জেএনএম হাসপাতাল

ফের চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনা রাজ্যে। এবার শিরোনামে নদিয়ার কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল।

Share:

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: ফের চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনা রাজ্যে। এবার শিরোনামে নদিয়ার কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল। জোরপূর্বক সিটি স্ক্যান করানোর জন্যেই নাকি মৃত্যু হয়েছে শিশুটির, দাবি তুলছে পরিবার। ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয়েছে পুলিশকে। চিকিৎসক এবং নার্সদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃত শিশুর পরিবার। হাসপাতাল সূত্রের খবর, গত মঙ্গলবার মাথা যন্ত্রণা ও বমির উপসর্গ নিয়ে ওই শিশুটিকে ভর্তি করানো হয়েছিল JNM হাসপাতালে। শিশুটির বাড়ি হরিণঘাটায়। তাঁর বয়স হয়েছিল চার বছর তিন মাস। পরিবারের অভিযোগ, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে দেখতে গিয়ে সিটি স্ক্যানের পরামর্শ দেন।

সেইমতো বুধবার তাঁর সিটি স্ক্যান করানো হয়। রেডিওলজিস্টের রিপোর্ট অনুযায়ী চিকিৎসকেরা জানান যে, শিশুটির মাথায় জল জমেছে। এরপর চিকিৎসক তাঁকে MRI করানোর পরামর্শ দেন। পাশাপাশি চিকিৎসক জানিয়ে দেন যে, শিশুটির অবস্থা এখন আগের থেকে অনেক ভাল, সে একটু সুস্থ হলে তাঁকে MRI করানো হবে। এরপর রেডিওলজি বিভাগ থেকেও শিশুটির পরিবারকে একই কথা জানানো হয়। কিন্তু গতকাল রাতে জুনিয়র চিকিৎসক এবং নার্সেরা হঠাৎ করেই শিশুটিকে সিটি স্ক্যান করাতে বলেন। পরিবারের উপর চাপ সৃষ্টি করেন।তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এমনকী জানানো হয় যে, যদি রোগীর পুনরায় সিটি স্ক্যান করানো না হয়, তাহলে হাসপাতাল থেকে তাঁকে বের করে দেওয়া হবে। অবশেষে ভয় পেয়ে মাঝরাতে শিশুর পরিবারের সদস্যরা নতিস্বীকার করেন। তাঁদের দিয়ে জোর করে সিটি স্ক্যানের অনুমতিপ্ত্র লিখিয়ে নেওয়া হয়।

এরপর শিশুটিকে সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়। তার আগেই তাঁকে অজ্ঞান করে দেওয়া হয়। এরপর সিটি স্ক্যান করিয়ে রোগীকে শিশু বিভাগের বেডে দেওয়া হয়। এরপর থেকেই শিশুটি অচৈতন্য অবস্থায় পড়েছিল। তাঁকে অক্সিজেন ও স্যালাইন দিলেও কোনও কাজ হয়নি। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও শিশুর আর জ্ঞান ফেরেনি। এরপর শনিবার সকালে চিকিৎসকেরা তাঁর মৃত্যু ঘোষণা করে। তা জানার পরেই পরিবারের লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন পুলিশ। তবে এখনও হাসপাতাল থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ অভিযুক্ত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছেন।

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার