পেদ্রোর ম্যাজিকে ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রাজিলিয়ান তরুণ জোয়াও পেদ্রোর ম্যাজিকে ব্রাজিলেরই ক্লাব ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছল চেলসি। ২০২১ সালের পর চার বছর বাদে ফের ফাইনালে উঠল ইংলিস প্রিমিয়ার ক্লাবটি। আগামী রবিবার (১৩ জুলাই) ফাইনালে পিএসজি ও রিয়াল মাদ্রিদের জয়ী দলটির মুখোমুখি হবেন এনজা মারাসকার শিষ্যরা।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে মেটলাইফ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ম্যাচের ১৮ মিনিটে আক্রমণ থেকে  ফ্লুমিনেন্স বক্সের কাছাকাছি জায়গায় বল পান পেদ্রো। সেখান থেকেই দূরের পোস্ট লক্ষ্য করে অতর্কিতে শট নেন। ফ্লুমিনেন্স গোলরক্ষক ফাবিও ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি বলের। ১-০ গোলে এগিয়ে যায় চেলসি। গোল হজম করার পরেই শোধের জন্য তেড়েফুঁড়ে ঝাঁপায় ফ্লুমিনেন্সের খেলোয়াড়রা।  খানিকবাদেই চেলসির গোল লক্ষ্য করে শট নেন ফ্লুমিনেন্সের মার্ক কুকুরেয়া। সেই শট জালে জড়ানোর আগে গোললাইন থেকে বল ফিরিয়ে অবধারিত গোল রুখে দেন চেলসির এক খেলোয়াড়। ৩৬ মিনিটে হ্যান্ডবলের কারণে রেফারি প্রথমে ফ্লুমিনেন্সের পক্ষে পেনাল্টি দিলেও পরে ভিএআর দেখে তা বাতিল করেন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ইংলিস প্রিমিয়ার ক্লাবটি।

বিরতির পর ফের দুই দলই গোলের জন্য ঝাঁপায়। ৫৬ মিনিটে ফ্লুমিনেন্সের ঘুরে দাঁড়ানোর রাস্তা বন্ধই করে দেন ক্লাবটির ঘরের ছেলে পেদ্রো। এনজো ফার্নান্দেজের পাস থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় এগিয়ে দারুণ গোল করেন। এরপর ফ্লুমিনেন্স চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি। ২-০ গোলে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় এবারের প্রতিযোগিতায় চমকে দেওয়া ব্রাজিলের ক্লাবটিকে। এদিন জয়ের ফলে এ নিয়ে  তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল চেলসি। ২০১২ সালে ফাইনালে হার মানতে হয়েছিল ইংলিস প্রিমিয়ার লিগের ক্লাবটিকে।  ২০২১ সালে  অবশ্য শিরোপা জিতেছিল।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ