ওড়িশায় আটকে বাংলার ১৬ জন পরিযায়ী শ্রমিক, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া: ভিনরাজ্যে গিয়ে ফের বিপাকে বাংলার পরিযায়ী শ্রমিক। এই মুহূর্তে ওড়িষায় আটকে রয়েছেন ১৬ জন শ্রমিক। তাঁরা সকলেই পূর্ব বর্ধমানের কেতুগ্রামের মৌগ্রাম পঞ্চায়েতের চর সুজাপুর গ্রামের বাসিন্দা। পেটের টানে ভিনরাজ্যে গিয়ে কার্যত বিপাকে পড়তে হয়েছে তাঁদের। এই ১৬ জন পরিযায়ী শ্রমিককে ওড়িশায় আটকে রাখা হয়েছে বাংলাদেশি সন্দেহে।

ঈদের পর কাজের খোঁজে ওড়িশায় গিয়েছিলেন তাঁরা। শুধু এই ১৬ জন নন, গিয়েছিলেন একই গ্রামের প্রায় ১০০ জন শ্রমিক। তাঁদের মধ্যে থেকে বেছে বেছে ১৬ জনকে আটকে রাখা হয়েছে বলে দাবি। বাংলা সরাসরি অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় প্রশাসনের দিকে।

তাঁদের মধ্যে থেকে ১ জন প্রাণের ঝুঁকি নিয়েও বাড়িতে খবর দেন। তারপর থেকে ঘটনার কথা জানাজানি হয়। ফলে তার পর থেকে শ্রমিকদের পরিবারে নেমে এসেছে দুশ্চিন্তার কালো মেঘ। টাকার দরকার নেই, ঘরের মানুষ ঘরে ফিরে আসুক- এই প্রার্থনা এখন তাঁদের। ইতিমধ্যেই এলাকার পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ, মৌগ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য এবং প্রধানের উদ্যোগে কেতুগ্রাম এক নম্বর ব্লকের বিডিও-র কাছে এই বিষয়ে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

এই যে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের ভিনরাজ্যে গিয়ে দুর্গতি, এমন ঘটনা কিন্তু এই প্রথম ঘটল না। সাম্প্রতিক সময়ে এরকম ঘটনা বহু জায়গায় ঘটেছে যে ভিনরাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে হয়রানি করা হয়েছে। শুধু তাই নয়, দীর্ঘদিন অবৈধ আটক করে রাখার ঘটনাও ঘটেছে। ওড়িশায় আটক শ্রমিকদের পরিবার চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে এগিয়ে আসুন। তাঁর হস্তক্ষেপেই আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা ফিরে আসুন কেতুগ্রামে।

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ