কেন্দ্রের সবুজ সংকেত ছাড়া ‘উদয়পুর ফাইলস’ মুক্তি নয়, নির্দেশ দিল্লি হাইকোর্টের

মুক্তির আগেই জোর ধাক্কা! দিল্লি হাইকোর্টের নির্দেশে আটকে গেল 'উদয়পুর ফাইলস'-এর মুক্তি। প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার ঠিক একদিন আগেই স্থগিত করা হল উদয়পুর ফাইলস'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তির আগেই জোর ধাক্কা! দিল্লি হাইকোর্টের নির্দেশে আটকে গেল ‘উদয়পুর ফাইলস’-এর মুক্তি। প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার ঠিক একদিন আগেই স্থগিত করা হল উদয়পুর ফাইলস’। বড়সড় বিপদে পড়েছে নির্মাতারা।ছবিটি ২০২২ সালে উদয়পুরে শিরশ্ছেদ করা দর্জি কানহাইয়া লালের হত্যার উপর ভিত্তি করে নির্মিত। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বিজয় রাজ। জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি এবং সাংবাদিক প্রশান্ত টন্ডন ছবিটির মুক্তির উপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছিলেন। তাঁরা এর উপর যুক্তি দিয়েছিলেন যে, ছবিটি ঘৃণামূলক বক্তব্য প্রচার করছে, ছবি মুক্তি পেলে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধবে। কারণ এটি একটি সম্প্রদায়কে লক্ষ্য করে নির্মিত হয়েছে। যা সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিতে পারে। তাই বৃহস্পতিবার (১০ জুলাই) পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে শুনানির পর, প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি অনীশ দয়ালের একটি ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে বলেছেন। এবং এক সপ্তাহের মধ্যে ছবিটি মুক্তি দেওয়া উচিত কিনা তা সিদ্ধান্ত নিতে বলেছেন।

আদালত আরও উল্লেখ করে দিয়েছে যে, প্রযোজক স্বীকার করেছেন যে, সিনেমাটির একটি টিজার CBFC-এর সার্টিফিকেশন ছাড়াই মুক্তি দেওয়া হয়েছিল। কারণ ছবিতে এমন কিছু অংশও ছিল যা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই তাঁরা শংসাপত্র ছাড়াই ছবির টিজার মুক্তি দিয়েছিল। টিজারটি ২৬ জুন মুক্তি দেওয়া হয়েছিল। যদিও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ছবির ট্রেলারকে সার্টিফাইড করার পর এটি কাটছাঁট-সহ ২ জুলাই মুক্তি পেয়েছিল। এবং গত ২০ জুন ছবিটি প্রদর্শনের জন্য বোর্ড কর্তৃক ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু ট্রেলারে কিছু অংশ অপ্রমাণিত ছিল। যার ফলে বোর্ড ১ জুলাই প্রযোজককে নোটিশ জারি করে। যেখানে বলা হয়েছিল যে, সিনেমাটির কিছু অংশ কাটতে বলা হয়েছিল, তা না কেটেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যা সিনেমাটোগ্রাফ আইনের লঙ্ঘন। ছবিটি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার করছে।

ছবির কিছু ঘটনা এবং সংলাপ জনশৃঙ্খলা ও সম্প্রীতির জন্য হুমকিমূলক বার্তা দিতে পারে। আবেদনকারীর পক্ষের আইনজীবী কপিল সিব্বল আরও যুক্তি দিয়েছে যে, সিনেমাটি শুরু হচ্ছে এমন একটি দৃশ্য দিয়ে, যেখানে মুসলিম পুরুষরা একটি হিন্দুর বাড়িতে মাংসের টুকরো ছুঁড়ে মারছে। অন্য একটি দৃশ্যে মুসলিম ছাত্রদের পুলিশ গ্রেফতার করছে। এটি সিনেমার সঙ্গে কীভাবে সম্পর্কিত হতে পারে? তাই দয়া করে ছবিটি দেখে সিদ্ধান্ত নিতে বলেছিলেন তিনি বিচারপতিকে। যদিও ছবিটিতে ইতিমধ্যেই ৫৫টি কাট করা হয়েছে। ছবিটি কানহাইয়া লাল হত্যার সঙ্গে সম্পর্কিত। যাঁকে দিনদুপুরে শিরশ্ছেদ করা হয়েছিল।তাই আবেদনকারীরা সিনেমার বৃহত্তর বিষয়বস্তুকে আক্রমণ করতে ছবিটির মুক্তির নিষেধাজ্ঞার দাবি করেছিলেন। তবে শুনানির শেষে বেঞ্চ বলেছে, “এমন নয় যে আদালতের পক্ষে ব্যতিক্রমী এখতিয়ার প্রয়োগ করা নিষিদ্ধ, এমন একটি মামলায় আবেদনকারী বিকল্প প্রতিকার ব্যবহার করেননি। তবে মামলার সত্যতা বিবেচনা করে, আমাদের মতামত হল যে আবেদনকারীর সিনেমাটোগ্রাফ আইনের ধারা ৬ এর অধীনে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা উচিত ছিল।” আবেদনকারীদের পক্ষে আইনজীবীরা ছিলেন কপিল সিব্বল, ফুজাইল আহমেদ আইয়ুবি, আকাঙ্ক্ষা রাই, গুরনীত কৌর এবং ইবাদ মুশতাকা।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে